বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগী ৭,৮৬৯ জন।
Advertisement
জুমবাংলা ডেস্ক : এডিস মশাবাহী ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা আবার ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১,৮৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ১,২০০ জন। খবর : ইউএনবির।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ঢাকায় ৭৫৫ জন এবং ঢাকার বাইরে ১,১২৫ জন ভর্তি হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৭ আগস্ট ২,৪২৮ জন, ৮ আগস্ট ২,৩২৬ জন, ৯ আগস্ট ২,০০২ জন, ১০ আগস্ট ২,১৭৬ জন, ১১ আগস্ট ২,৩৩৪ জন, ১২ আগস্ট ২,০৯৩ জন ও ১৩ আগস্ট ১,২০০ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশের হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগী ৭,৮৬৯ জন। যার মধ্যে ঢাকায় আছেন ৪,১৪৩ জন এবং অন্যান্য বিভাগে ৩,৭২৬ জন।

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালগুলো ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৬,৩৫১ জন। তাদের মধ্যে ৩৮,৪৪২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন।

সরকারি হিসেবে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাইউএনবিরা গেছেন ৪০ জন। তবে বেসরকারি অনুমান বলছে মৃ’তের সংখ্যা আরও অনেক বেশি।

এদিকে, পাবনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে মুছাব্বির হোসেন মাহফুজ নামে (২০) এক শিক্ষার্থীর মৃ’ত্যু হয়েছে। তিনি সদর উপজেলার চক রামানন্দপুর গ্রামের মৃ’ত. গোলাম মোস্তফার ছেলে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. রঞ্জন কুমার দত্ত জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে ডেঙ্গু জ্বরে নিয়ে মাহফুজ হাসপাতালে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃ’ত্যু হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.