
মির্জা ফখরুল বলেন, ‘সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী অত্যন্ত দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে ৮ নম্বর সেক্টরের নেতৃত্ব দিয়েছিলেন। তার সুযোগ্য নেতৃত্বে ৮ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধার অত্যন্ত সাহসিকতার সঙ্গে শত্রুপক্ষকে মোকাবিলা করেছে এবং আমাদের চূড়ান্ত বিজয়কে তরান্বিত করেছে। মহান মুক্তিযুদ্ধে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকেবে। জাতির এই সূর্য সন্তানকে এ দেশের মানুষ কোনো দিন ভুলবে না। তার প্রতি সারাজীবন বিনম্র শ্রদ্ধায় অবনত থাকবে জাতি।’
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সেক্টর কমান্ডর আবু ওসমান চৌধুরী মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



