জুমবাংলা ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমজাদ হোসেন মোল্লাসহ যশোরের বাঘারপাড়ার চার রাজাকারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ রবিবার এ রায় ঘোষণা করেন।

এ সময় আসামি আমজাদ হোসেন মোল্লা এজলাসে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক।

পলাতক আসামিরা হলেন- ওহাব মোল্লা, মাহতাব বিশ্বাস ও ফসিয়ার রহমান মোল্লা।

Advertisement

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যশোরের বাঘারপাড়ার চাঁদপুর গ্রামের ডা. নওফেল উদ্দিন বিশ্বাস, ময়েনউদ্দিন ও আয়েনউদ্দিন আয়নাকে অপহরণের পর হত্যার অভিযোগ পাওয়া যায়। একই সময়ে খুনের শিকার হন মাগুরার শালিখা থানার সীমাখালী বাজার ঘাটের মাঝি রজব আলী বিশ্বাসও।

এ ছাড়া নির্যাতন, আটকসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ এনে ওই চারজনের নামে মামলা করা হয়। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয়। মামলায় তদন্ত কর্মকর্তাসহ আট সাক্ষী জবানবন্দি দিয়েছেন।

এর আগে গত ১১ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

এনআইডির আবেদনে ভুল করলে দেশে আসতে হবে প্রবাসীদের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.