Advertisement
জুমবাংলা ডেস্ক : আশরাফুল নয়ন, নওগাঁ প্রতিনিধি: আমরা বিভক্ত কোন জাতী দেখতে চাইনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন- যারা একটা জাতীকে বিভিন্ন ধোয়া তুলে টুকরা টুকরা ভাগে বিভক্ত করতে চায় তারা জাতীর দুশমন। জাতীয় ঐক্য চায় জাতীর স্বার্থের ব্যাপারে। রাজনীতি ও দল যার যার অবস্থানে থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক। কোন বৈরি শক্তি ও শত্রু শক্তি কখনো বিজয়ী হতে পারে না।

শনিবার বিকেল ৩টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আমীর ডা. শফিকুর রহমান বলেছেন- আল্লাহ যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব আমাদের দেন আমরা সেবক হবো। যারা মালিক হয়েছে তাদের পরিণতি চোখের সামনে আপনারা দেখেছেন। মানুষের সাথে গাদ্দারি ও ধোকা দিলে কি হয়। এ থেকে সকল রাজনৈতিক দলের শিক্ষা নেয়া উচিত।

ডা. শফিকুর রহমান আরো বলেছেন- আওয়ামী লীগ জুলুমবাজ দল। এর চেয়ে জুলুমবাজ আর নেই। তারা সারা জাতীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মামলা, হামলা, খুন, গুম ও ধর্ষণসহ অপরাধের স্বর্গরাজ্যে পরিণতি হয়েছিল। দেশের মানুষ ছিল তাদের কাছে অসহায়। তারা বিচারের নামে প্রহসন করে আমাদের ১১জন নেতৃবৃন্দ শত শত কর্মীকে হত্যা করে। আমাদের অফিসগুলো সিলগালা করা হয়েছে। কোথায় এক সেকেন্ডের জন্য আমরা স্বস্থির সাথে বসতে পারিনি। আমাদের দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন- দুনিয়ার ইতিহাস পাল্টিয়েছে যুবরা। ৫ আগষ্টে যুবরা প্রাণ দিয়েছে। বাংলাদেশের নতুন ইতিহাস সূচনা করেছে। তারা জাতীর জন্য যুদ্ধ করেছে। তাদের পাঠ্য পুস্তকে স্থান দিতে হবে। আমরা আহত ও শহীদ পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আমরা এমন একটা সমাজ গড়তে চাই যেখানে কেউ বেকার থাকবে না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহঃ পরিচালক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ডঃ মোঃ কেরামত আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য খ.ম আব্দুর রাকিব, ইঞ্জিঃ মোঃ এনামুল হক, এ্যাডঃ আ.স.ম সায়েম, অধ্যাপক মোঃ মহিউদ্দীন, মাওলানা হাবিবুর রহমান, সাবেক শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য আ.স.ম মামুন শাহীন, প্রমূখ। এসময় জেলার ১১টি উপজেলার সদস্য (রুকন) উপস্থিত ছিলেন। উল্লেখ্য- নওগাঁয় ১৮ বছর পর জেলা জামায়াতে উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.