Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না : বাহাউদ্দিন নাছিম
জাতীয় রাজনীতি

আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না : বাহাউদ্দিন নাছিম

By Bhuiyan Md TomalFebruary 12, 2024Updated:February 12, 20242 Mins Read

আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না : বাহাউদ্দিন নাছিম

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা সন্ত্রাসের বাংলাদেশ চাই না। জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন মেহনতি মানুষের অধিকার, ভাতের অধিকার, শিক্ষার অধিকার, ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই অধিকার শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠায় আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। এটি আমাদের নির্বাচনী ইশতেহার। আমরা সকল বাধা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাব।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদকমুক্ত শিক্ষাঙ্গন চাই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং সামনে আরও চলতে থাকবে। যারা মাদক গ্রহণ করে এবং মাদক বিক্রি করে উভয়ই দেশের শত্রু। এরা সন্ত্রাসী। এরাই দুর্নীতি ও চাঁদাবাজি করে। এরাই তরুণ প্রজন্মকে বিপথগামী করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে আজকের উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। একসময় খরা, দুর্ভিক্ষ, বন্যা আমাদের বারবার আঘাত করত। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পেত না। জামা কাপড় পরে স্কুলে আসার মতো সুযোগ ছিল না। আমাদের শিশুসন্তানদের পুষ্টির অভাবে মেধা বিকশিত হতো না। সেই বাংলাদেশ আজকে পরিবর্তিত হয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা মাদক গ্রহণকারী ও ব্যবসায়ীদের থেকে দূরে থাকবা। এদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দিবা। আমি তোমাদের সঙ্গে আছি। মনে রাখবা এই দেশ আমাদের সকলের। এই দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের।

বাহাউদ্দিন নাছিম বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ তোমাদের আগামী দিনে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলি অর্জন করবে। শারীরিক সক্ষমতাকে চর্চার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করবে। যাতে প্রকৃত মানুষ হিসেবে তোমরা দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারো। তোমাদের নেতৃত্বেই বাংলাদেশ আরও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান তাহেরা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডাক্তার সুলতানা শামীমা চৌধুরী, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শায়লা নাসরিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মারুফ মনসুর আহমেদসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দিল্লি সফরের বিস্তারিত তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

June 23, 2026
Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

June 23, 2026
আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

June 23, 2026

Latest News

Biya

বিয়ের খরচ কমাতে ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ কার্যকরের আহ্বান

Bus

বাসের জানালা দিয়ে মাথা বের করায় কাল হলো সুমাইয়ার

আওয়ামী লীগ

‘সবার ডিমেনশিয়া হলে হয়তো আওয়ামী লীগ বড় গলায় কথা বলতে পারবে’

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa