
স্বাস্থ্য অধিদফতরের সচিব (সেবা বিভাগ) আব্দুল মান্নান শনিবার (১৬ জানুয়ারি) বিকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, আমাদের পূর্ব অভিজ্ঞতা যেহেতু অনেকের চেয়ে বেশি, সেহেতু আমরা সারাদেশে সুন্দরভাবে শুরু করতে পারবো। যথাযথভাবে শেষও করতে পারবো। মোবাইলেই সবকিছু পাওয়া যাবে। মোবাইলে মেসেজ দিয়েই সব কিছু করবো।
সচিব বলেন, দেশে করোনার টিকা উৎপাদনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মতো তারা যদি মেইনটেইন করতে পারে, তাদের ট্রায়াল যদি সন্তোষজনক হয়, তাতে যদি আমাদের বিশেষজ্ঞ টিম সন্তুষ্ট হয় তাহলে আমরা সামনের দিকে এগুবো। কেউ হঠাৎ করে আসবে আর অনুমোদন দেবো, এরকম না।
এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. বেলাল হোসেন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



