
বিশ্বকাপ শেষে ইতিমধ্যে দুটি সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ। শ্রীলংকায় গিয়ে খেলেছে ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ঘরের মাঠে খেলেছে ত্রিদেশীয় সিরিজ। প্রস্তুতি চলছিল আসন্ন ভারত সফরের।
ঠিক সেই মুহূর্তে বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দাবি-দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। স্বভাবতই তার ওপর চটেছেন পাপন।
সাকিবের বোনাস চাওয়ার ইস্যু খোলাসা করে বোর্ড সভাপতি বলেন, সাকিবের সঙ্গে শেষ যে দিন দেখা হয়, সেদিনও সে টাকার কথা বলেছে। ও (সাকিব)বলেছে, বিশ্বকাপে এত ভালো খেললাম, আমাকে বোনাস দেন। আমি বললাম, ঠিক আছে-তুমি ভালো খেলেছো, প্রধানমন্ত্রীকে ডেকে একটা অনুষ্ঠান করে দেই।কই কোনো দিন তো এসব কথা প্রকাশ্যে বলে নাই সে।
পাপন জানান, মাঠের লড়াইয়ে ভালো পারফরম্যান্সের জন্য এখন পর্যন্ত ২৪ কোটি টাকা ক্রিকেটারদের বোনাস দেয়া হয়েছে। প্রতিনিয়ত তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। এরপরও কী করে টাকার জন্য ক্রিকেটাররা খেলা বন্ধ করে? সূত্র : যুগান্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



