
তবে সরাসরি কোচিংয়ের চেয়ে টেকনিক্যাল এডভাইজার হিসেবেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য তার। এখনও শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুলরা যেকোনো টেকনিক্যাল দিক নিয়ে ছুটে যান তার কাছে। এছাড়া বিপিএলেও তিনি কাজ করেছেন টেকনিক্যাল এডভাইজার হিসেবে।
প্রথমে ক্রিকেটার, তারপর বিকেএসপির ক্রিকেট কোচ, একসময় বিকেএসপির হেড কোচ, সেখান থেকে বয়সভিত্তিক জাতীয় দলের কোচ, এরপর একসময় বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার। সেখানে দায়িত্ব পালনের পর গত বছরখানেক যাবত তাকে নারী ক্রিকেট উইংয়ের ইনচার্জ করা হয়েছিল।
তবে এখন আর সে পদে থাকতে চাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম সিনিয়র ব্যক্তিত্ব নাজমুল আবেদিন ফাহিম। এরই মধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বোর্ডে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ অক্টোবর থেকে আর নারী ক্রিকেট দলের দায়িত্বে দেখা যাবে না তাকে।
এমন নয় তিনি কালই পদত্যাগ করেছেন। তবে মিডিয়া পাড়ায় খবর চাউর হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে। নাজমুল আবেদিন ফাহিম পরিষ্কার জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে চলতি মাসের ১ তারিখেই দায়িত্ব ছাড়ার কথা বলেছেন বিসিবিকে।
তিনি বলেন, ‘নোটিশ পিরিয়ড মাথায় রেখে আমি এক মাস আগেই তথা সেপ্টেম্বরের ১ তারিখ পদত্যাগের কথা বলেছি বোর্ডে। তাদের জানিয়ে দিয়েছি এখন আর নারী ক্রিকেট দলের সঙ্গে কাজ করা সম্ভব নয় আমার পক্ষে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



