Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আমার মৃ*ত্যুই ভালো, বিচারের আগেই ওরা আমাকে ফাঁসি দিয়ে দিল : মিন্নি
জাতীয় বিভাগীয় সংবাদ

আমার মৃ*ত্যুই ভালো, বিচারের আগেই ওরা আমাকে ফাঁসি দিয়ে দিল : মিন্নি

By Sibbir OsmanJuly 8, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গত ২৬ জুন সকালে বরগুনায় স্ত্রী মিন্নির সামনেই রিফাত শরীফকে কু*পিয়ে হ*ত্যার ঘটনা এখনও মানুষকে নাড়া দিয়ে যায়। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে চারদিকে আলোড়ন সৃষ্টি হয়। ওই ভিডিওতে দেখা যায়, ঘাতকদের হামলা থেকে স্বামীকে বাঁচাতে মিন্নি প্রাণপণ চেষ্টা করছেন। একজনকে ঠেলে সরিয়ে দিলে আরেকজন এসে রিফাতকে কো*পাচ্ছে। তিনি স্বামীকে বাঁচাতে বারবার চিৎকার করছেন। কিন্তু কেউ এগিয়ে আসেনি।

রিফাত খু*নের পর মিন্নির পরিবারের নিরাপত্তায় বরগুনা শহরের পুলিশ লাইন এলাকায় তাঁর বাসায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে। এমনকি গত শুক্রবার থেকে তাঁর বাসার পেছনে অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। পুলিশ এ পদক্ষেপ নেওয়ার পর মিন্নি নিরাপদে রয়েছেন। তবে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চলছে।

এদিকে ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও শুধু মিন্নি নন, তাঁর পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। অপপ্রচারের ভয়ে পরিবারের কোনো সদস্যই ঘরের বাইরে যেতে পারছে না। অপপ্রচার এমন পর্যায়ে পৌঁছেছে যে বাইরে বের হলে তারা হামলারও শিকার হতে পারে—এমন আশঙ্কার কারণে মিন্নির ভাই-বোন স্কুলেও যাচ্ছে না।

রিফাতকে কু*পিয়ে হ*ত্যার ঘটনার পর অন্তত চার দিন এক প্রতিবেদক মিন্নির বাসায় গিয়েছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন। মাস দুয়েক আগে রিফাতের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁর সামনেই স্বামীকে কো*পানো হয়েছিল। স্বামীকে হারিয়েছেন। এই দুটি ঘটনার সঙ্গে অপপ্রচারের বিষয়টি যুক্ত হওয়ায় মিন্নি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

ওই প্রতিবেদকের সঙ্গে যখন মিন্নির কথা হচ্ছিল, তখন তিনি বলার ভাষার হারিয়ে ফেলেছিলেন। প্রশ্ন করলে কখনো অন্যমনস্ক থাকছিলেন। আবার কখনো কখনো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকছিলেন। মিন্নির চোখে-মুখে বিষাদের ছায়া। মাঝে মাঝেই বিড়বিড় করে বলছিলেন, ‘আমার স্বামীকে চোখের সামনে ওরা মে*রে ফেলল। আমাকেও ওরা বাঁচতে দেবে না। যেভাবে আমার বিরুদ্ধে ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, তাতে করে আমাকেও ওরা মৃ*ত্যুর দিকে ঠেলে দেবে। এক দিকে স্বামী হারানোর কষ্ট, আরেক দিকে অপপ্রচার, এর থেকে আমার মৃ*ত্যুই ভালো। কারণ বিচারের আগেই ওরা আমাকে ফাঁসি দিয়ে দিল।’

অপরদিকে রিফাত শরীফকে প্রকাশ্যে কু*পিয়ে হ*ত্যার ঘটনার পর তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে ইঙ্গিত করে বরগুনার সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে ও আওয়ামী লীগ নেতা সুনাম দেবনাথ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে তিনি বলেছিলেন, ‘বিভিন্ন খবর ও মিডিয়াতে যাকে এখন হিরো বানানো হচ্ছে মূল ভিলেন সে নিজেও হতে পারে, রিফাত শরীফের বন্ধুদের থেকে এখন পর্যন্ত যা জানা গেছে তাতে এটাই বোঝা যায়।’

সুনামের এমন পোস্ট দেওয়ার পর বখাটেরা মিন্নির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার যুদ্ধে নেমে পড়েছে।

যদিও এমপিপুত্রের সেই পোস্ট নিয়ে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি আপত্তিকর অংশ মুছে ফেলেছেন। এমনকি এমপিপুত্র নতুন করে স্ট্যাটাস দিয়ে মিন্নির পক্ষে সাফাইও গেয়েছেন। তাই বলে বখাটেরা দমে যায়নি। তাদের অপপ্রচার যুদ্ধে স্বামী হারা মিন্নি এখন অনেকটাই বাকরুদ্ধ। নিজের ঘরেই অবরুদ্ধ তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুনাম দেবনাথ বলেন, ‘রিফাত খু*নের ঘটনায় আমি খুবই মর্মাহত। সেই আবেগ থেকে অনেক স্ট্যাটাস দিয়েছি। ৩০ জুন যে স্ট্যাটাসটি দিয়েছিলাম, তার একটি অংশ কিভাবে যেন ডিলেট হয়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘অপপ্রচার নিয়ে মিন্নির একটি নিউজও আমি শেয়ার করেছি।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
নীতি প্রক্রিয়া প্রজন্ম
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
BTRC

ব্যবহৃত মোবাইল হস্তান্তর-বিক্রিতে নতুন নির্দেশনা বিটিআরসির

February 4, 2026
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

February 3, 2026
Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

February 3, 2026
Latest News
BTRC

ব্যবহৃত মোবাইল হস্তান্তর-বিক্রিতে নতুন নির্দেশনা বিটিআরসির

বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

নির্বাচন

‘দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি’

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.