Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি: রুবেল
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি: রুবেল

By Saiful IslamDecember 29, 20212 Mins Read

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১২ বছর ধরে বাংলাদেশ দলে খেলে বাংলাদেশ দলকে বহু জয় এনে দিয়েছেন তারকা পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন দলের সঙ্গে থাকলেও গত ৮ মাসে একাদশে সুযোগ মেলেনি ৩১ বছর বয়সী এই ডানহাতি পেসারের। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে ঢাকার হয়ে খেলবেন তিনি। একই দলে সুযোগ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল। অভিজ্ঞ এই ৩ ক্রিকেটার নিয়ে যেমন আলোচনা, সেখানে রুবেল হোসেন থেকে যাচ্ছেন আড়ালে।
আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি: রুবেল

Advertisement

বুধবার মিরপুর শের-ই বাংলায় সাংবাদিকদের সঙ্গে নিজের ভাবনার কথা শেয়ার করেন তিনি। তারকাবহুল ঢাকা দলে জায়গা পাওয়াতে কেমন বোধ হচ্ছে, এমন প্রশ্নের জবাবে খানিকটা বিব্রত হয়েই রুবেল বলেন, ‘কেমন লাগবে? আমি জাতীয় দলে ১২ বছর ধরে খেলছি। আমার তো এমন লাগার কথা না। আমিও তো সিনিয়র, অনেক দিন ধরে খেলছি।’ আগের আসরগুলোতে একই দলে তিনজন দেশি তারকা ক্রিকেটার দেখা না গেলেও এবার তার দেখা মিলেছে। এটাকে ইতিবাচক মনে করেন রুবেল।

তিনি বলেন, ‘সাধারণত তাদের (মাশরাফী, রিয়াদ, তামিম) এক দলে পাই না। তিনজন সিনিয়র ক্রিকেটার আছেন এটা ভালো লাগছে। আমরা একসাথে খেলব। দলের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে।’

বড় নামের ভারে দল ভারাক্রান্ত হবে কী না এমন প্রশ্নের জবাবে এই পেসার বলেন, ‘কথাটা এক হিসেবে ঠিক আছে। তবে আমরা অনেকদিন ধরেই একই ড্রেসিংরুম ভাগাভাগি করি। অনেকদিন ধরেই একসাথে আছি। মাশরাফী ভাই আছে, তামিম ভাই, রিয়াদ ভাই আছে। মনে হয় না খুব একটা সমস্যা হবে। ড্রেসিংরুমের পরিস্থিতি খুব ভালোই থাকবে। মাঠে সিদ্ধান্ত নিতে সহজ হবে।’

দল হিসেবে ভারসাম্যপূর্ণ ঢাকা। তবে অন্যরাও কম নয়। চ্যালেঞ্জ থাকবেই স্বীকার করে রুবেল আরো বলেন, ‘টি-টোয়েন্টিতে অনুমান করা খুব কঠিন। দুই ব্যাটার আর দুই-তিন বোলার ভালো করলেই দলের ফলাফল পক্ষে আসে। আমাদের অবশ্যই খুব ভালো দল হয়েছে। তবে সব দলই ভালো হয়েছে। কুমিল্লা, খুলনা এই দলগুলো ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। বরিশালও ভালো দল হয়েছে। টি-টোয়েন্টি ছোট ফরম্যাটের খেলা। দ্রুত পরিস্থিতি বদলে যায়। কাউকে এগিয়ে রাখতে পারবেন না।’

অধিনায়কত্বের প্রস্তাব প্রশ্নে যা বললেন সাকিব আল হাসান

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026
ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

July 5, 2026
বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

July 5, 2026

Latest News

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa