Advertisement

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, দেশের মানুষ দুর্নীতি, চাঁদাবাজি ও ভয় মুক্ত সুশাসন দেখতে চায়। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল ও নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমির হামজা

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রুহুল আমিন, নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতারা ফুল দিয়ে নবনির্বাচিত এই সাংসদদের বরণ করে নেন। সংসদ সদস্যরা প্রত্যেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিল্লুর রহমান পাটোয়ারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসানের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মনজারুল আলম মিলন।

অনুষ্ঠানে বক্তব্য দেন- অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাই, প্রফেসর ড. নাসির উদ্দিন মিঝি, প্রফেসর ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, পাবনা অ্যাডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহসিনা আক্তার জবা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফরোজা বুলবুল, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. আবদুল মান্নান, কোষাধ্যক্ষ ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শরীফ উদ্দিন প্রামানিক, অ্যাডভোকেট গাজী মহসিন, অ্যাডভোকেট আসাদুল্লাহ প্রমুখ ।

অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান।

ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে চরমপন্থিরা : র‍্যাব

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতারের আগে অ্যাসোসিয়েশনের শিল্পীবৃন্দ হামদ-এ বারী তায়ালা, মাহে রমজানের গান ও ইসলামী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.