
শনিবার বিকালে বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রামদী গ্রামে প্রতিপক্ষের দেয়া মামলায় আসামি হওয়া তার অনুসারী কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদে সংক্ষিপ্ত বক্তব্যে এবং তার নিজ ফেসবুক লাইভে এসব কথা বলেন।
কাদের মির্জা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ভয় পাবেন না। ওরা (প্রতিপক্ষ) অস্ত্র নিয়ে আসলে, অস্ত্র কি আর কারও কাছে নেই? এখানে (কোম্পানীগঞ্জ) নিজাম হাজারীর অস্ত্র আসলে জয়নাল হাজারীর অস্ত্রও আসবে। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন। আমি বঙ্গবন্ধুর দল করি, শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্ক আছে। ইতোমধ্যে শেখ হাসিনার সঙ্গে আমার তিনবার কথা হয়েছে। উপরে আল্লাহ আছে আমি মিথ্যা কথা বলতে পারব না।
এর আগে দুপুরে তার ফেসবুক লাইভে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী (অ্যাডভোকেট ইশরাতুন্নেছা কাদের), এমপি একরামুল করিম চৌধুরী, এমপি নিজাম হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনসহ কয়েক নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন নিয়ে তীব্র বিষোদ্গার করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


