Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আমি কোনও ব্যাখ্যা দিতে প্রস্তুত নই : দুদক চেয়ারম্যান
জাতীয় স্লাইডার

আমি কোনও ব্যাখ্যা দিতে প্রস্তুত নই : দুদক চেয়ারম্যান

By Protik HossainJuly 20, 2019Updated:July 20, 20192 Mins Read

আমি কোনও ব্যাখ্যা দিতে প্রস্তুত নই : দুদক চেয়ারম্যান

Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘সরল বিশ্বাস’-এর ব্যাখ্যা প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘এ ব্যাপারে আমার উত্তর একেবারে সহজ। একটি প্রশ্নের বিপরীতে আমি যে উত্তরটি দিয়েছিলাম, সেটির ভিডিও ক্লিপ আপনাদের কাছে আছে। সেখানে আমি দুর্নীতি শব্দ উচ্চারণ করিনি। আপনারা দেখতে পারেন। দুর্নীতি শব্দটি কীভাবে আসলো আই হ্যাভ নো আইডিয়া। যারা এনেছেন সেটা তাদের দায়, আমার দায় নেই মোটেও। আমি কোনও ব্যাখ্যা দিতে প্রস্তুত নই। কারণ আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি বিষয়টি পরিষ্কার করেছি।’

শনিবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আয়োজিত দুর্নীতি দমনে আইনজীবী এবং বিচার বিভাগের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘অনেকেই বলেন সরকারদলীয় মন্ত্রী-এমপিদের কিছু করা হয় না। আমার জানা মতে, আন্ডার প্রসিকিউশন, আন্ডার ইনভেস্টিগেশনের নামে ইনকোয়ারিতে ১০-১৫ জন রয়েছেন সরকারদলীয়। বিভিন্ন রাজনৈতিক দলের এক দলে রয়েছেন ১৫ জন, আরেক দলে রয়েছেন ১২ জন, আরেক দলের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ইনকোয়ারিতে আছেন প্রায় ২৫ জন। এছাড়া ঊর্ধ্বতন আমলা থেকে শুরু করে জয়েন সেক্রেটারি পর্যন্ত প্রায় ১৫ জন আছেন। ইনভেস্টিগেশনের সময় তথ্য প্রকাশ হলে সেটি বিব্রতকর হয়ে পড়ে। সেজন্য সব তথ্য জানিয়ে দেওয়া একটু অসুবিধার বিষয়। এরপরও কীভাবে যেন সেই তথ্য পাচার হয়ে যায়। সেটি একটি বড় চ্যালেঞ্জ, সেই দায় আমার।’

তিনি আরও বলেন, ‘দুদক আকাশ থেকে উড়ে আসেনি। এখানে যারা কাজ করেন, তারা কিন্তু বিদেশ থেকে আসেনি। আমরা সবাই এই সমাজের মানুষ। আমরা সবাই এই মাটির সন্তান। আমরা এই সমাজেরই অংশ। সমাজের অন্যান্য জায়গায় যা হয়,আমার এখানে তা হয় না— কথাটা ঠিক নয়। ছোট গাছ উপড়ে ফেলার যতটা সহজ, বট গাছ উপড়ে ফেলাটা কঠিন। তাই বলে যে, আমরা বট গাছ ধরছি না তা নয়।’

ইকবাল মাহমুদ বলেন, ‘দুদক আইন যারা করেছেন, তারাও যথেষ্ট চিন্তা-ভাবনা করেই করেছেন। আমার বলতে দ্বিধা নেই এমন কোনও নথি আমি পাইনি যেখানে ফলস পাওয়া যায় না। এখন আপনি যদি বলেন অ্যাকশন নিন। তাহলে আমার ৪৭৪ জন স্টাফের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তাহলে তো আর প্রতিষ্ঠিত না থাকবে না।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের ক্ষতি না হয় সেই বিবেচনায় আপনারা নিউজ করবেন। কারণ, প্রতিষ্ঠান রাষ্ট্রের, সরকারের নয়। ব্যক্তির ক্ষতি হলে অসুবিধা নেই। আমাদের ব্যর্থতা আছে। সে ব্যর্থতা কাটানোর জন্য কী করা যায় সেটা আপনারা বলুন। সবার সম্মিলিত প্রয়াস ছাড়া দুর্নীতি দমন সম্ভব না।’

আলোচনা সভায় আপিল বিভাগের বিচারপতি নিজামুল হক, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এর প্রেসিডেন্ট মনজিল মোরসেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026
পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

July 21, 2026

Latest News

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

সরকারি ব্যবস্থাপনা

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa