

শনিবার রাতে ফেসবুকে দেয়া নাজমুলের স্ট্যাটাসটি হুবহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘তামাশা ????????
লন্ডনে একটা কোম্পানি খুলতে খরচ হয় ১২ পাউন্ড। চারটি কোম্পানি খুলতে খরচ হয়েছে ৪৮ পাউন্ড। বাংলা টাকায় প্রায় চার হাজার ৯০০ টাকা, যা সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স খুলার চাইতেও কম। আর অপরিশোধিত মূলধন হিসেবে চাইলে আপনি যা ইচ্ছা দেখাতে পারবেন, তারপরও আমার কোন কোম্পানির অপরিশোধিত মূলধনের পরিমান ৫/৭ হাজার পাউন্ডের বেশি নয় অথচ কি কাল্পনিক নিউজ? আর কোম্পানি যুক্তরাজ্যে চাইলে যে কেউ খুলতে পারে, জাস্ট ২০ মিনিট সময় লাগে অনলাইনে।
আমার কোম্পানিগুলোর নাম তো সবাই পেলেন এখন Companyhouse.gov.uk এখানে গিয়ে দেখলেই বুঝবেন সংবাদের সত্যতা কতটুকু। আরেকটা কথা, যুক্তরাজ্যে চাইলেই কেউ কোটি কোটি পাউন্ড ইনভেস্ট করতে পারে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



