৭০০ উইকেট–টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন অর্জন নেই আর কোনো পেসারের। এ ছাড়া টেস্টে মাত্র তৃতীয় বোলার হিসেবে সাতশ’র বেশি উইকেট শিকার করেছেন। ১৮৮টি টেস্ট খেলে এমন কীর্তি গড়া জেমস অ্যান্ডারসন এবার ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। লর্ডসে আগামীকাল (বুধবার) শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই প্রায় ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাবেন ৪১ বছর বয়সী এই পেসার।

অ্যান্ডারসন

Advertisement

বিদায়ী ম্যাচ খেলতে নামার আগে গণমাধ্যমের সাথে আলাপকালে অ্যান্ডারসন জানিয়েছেন, ‘আমি চেষ্টা করছি ম্যাচটা নিয়ে অত বেশি না ভাবতে বা আমি কেমন অনুভব করছি তা নিয়ে চিন্তা না করতে। চেষ্টা করছি যতটা বেশি মনোযোগী হওয়া যায়। এই সপ্তাহে আমার জন্য জরুরি বিষয় হচ্ছে ভালো খেলতে চাওয়া, ভালো বল করতে চাওয়া এবং জয় তুলে নেওয়া। আমি এসবের ওপরই মনযোগী হতে চাচ্ছি। আমি নিশ্চিত এই সপ্তাহের মধ্যে আমার আবেগীয় ভাবে পরিবর্তন আসবে। বর্তমানে আমি চেষ্টা করছি কান্না আটকে রাখার।’

অ্যান্ডারসন আরও বলেন, ‘গত কয়েক মাস অদ্ভুত ছিল। এখন বিষয়গুলো যেরকম আছে তা নিয়ে আমি খুশি এবং এই সপ্তাহের জন্য মুখিয়েও রয়েছি। কিছু বন্ধুবান্ধব এবং পরিবারের সংস্পর্শে আসা এই সপ্তাহে, ভালো ব্যাপার ছিল। অনেক মানুষের সাথে আমার রাস্তাঘাটে এবং বাহিরে দেখা হয়েছে যারা আমাকে বলেছে, তারা খেলা দেখতে আসছে। আমি এই সপ্তাহের জন্য মুখিয়ে আছি।’

কাউন্টিতে ল্যাঙ্কাশায়ের হয়ে খেলা দারুণ উপভোগ করেছেন অ্যান্ডারসন। তিনি বলেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল কিছু পারফরম্যান্সের চেষ্টা করে (ক্যারিয়ার) শেষ করা। ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে দারুণ লেগেছে। আমি সবসময় তাদের হয়ে খেলতে পছন্দ করেছি। ইংল্যান্ডের হয়ে খেলা থাকার কারণে গত ২০ বছরে তাদের হয়ে অত বেশি খেলতে পারিনি। তবে যখনই তাদের হয়ে খেলার সুযোগ পেয়েছি আমি তা লুফে নিয়েছি এবং তাদের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গেছি। এটাই করেছি গত সপ্তাহে। দুর্ভাগ্যজনকভাবে আবহাওয়ার কারণে জয়টা তুলে নিতে পারিনি।’

স্মৃতি মান্ধানার প্রেমিককে প্রকাশ্যে আনলেন তিনি

আগামী অ্যাশেজ দিয়েই টেস্ট ক্যারিয়ারের ইতি টানা যেত কি না এমন প্রশ্নেরও মুখোমুখি হতে হয়েছে অ্যান্ডারসনকে। যদিও অ্যাশেজ শুরু হতে এখনও অনেক সময় বাকি। জবাবে অ্যান্ডারসন বলেন, ‘আসলে এরকম প্রশ্নের উত্তর করাটা সবসময় কঠিন। আপনি কখনওই জানেন না সামনে কী ঘটবে। এটি ১৮ মাস পরের ঘটনা। অনেক লম্বা সময়। আমি আমার ক্যারিয়ারে কখনওই খুব বেশি ভবিষ্যতের চিন্তা করিনি। আমি সবসময় ছোট ছোট লক্ষ্য নিয়ে চিন্তা করেছি এবং সিরিজ ধরে ধরে এগোতে চেয়েছি। আমার ক্যারিয়ার এভাবেই এগিয়েছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.