
তবে কোহলি জানালেন শতক হাঁকানোর জন্য খেলেন না তিনি। ৪৩৪টি আন্তর্জাতিক ম্যাচে ৭০টি সেঞ্চুরির মালিক কোহলি বলেন, “জীবনে কখনোই আমি সেঞ্চুরির জন্য খেলি না। এই জন্যই হয়তো আমি অল্প সময়ে ছোট ছোট অনেক প্রাপ্তি মিলিয়ে বড় কিছু পেয়ে যাই। আমি যা করি তার পুরোটাই দলে অবদান রাখার কথা ভেবে করি। যদি দল জিততে না পারে তাহলে আপনার সেঞ্চুরি কোনো কাজে আসবে না।”
কোহলি আরও বলেন, “ক্যারিয়ার শেষে আপনি এসব সংখ্যা বিচার করতে বসবেন না, আপনি দেখবেন আপনি কীভাবে খেলেছেন, কী ফল পেয়েছেন।”
কোহলির কাছে শতক হাঁকানো যেন ডালভাতের মতো ব্যাপার। কোহলির ওয়ানডে অভিষেক হয়েছিল ২০০৮ সালে এবং টেস্ট অভিষেক হয়েছিল ২০১১ সালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



