Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আমেরিকায় আমন্ত্রণ পেলো মৌলভীবাজারের উদয়
বিভাগীয় সংবাদ

আমেরিকায় আমন্ত্রণ পেলো মৌলভীবাজারের উদয়

By Saiful IslamJuly 31, 20233 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আমেরিকায় গ্লোবাল পিস সামিটে আমন্ত্রণ পেয়েছে মৌলভীবাজারের ছেলে মাহতাবুল ইসলাম উদয়। সে মৌলভীবাজার রেডক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক ও সমাজিক কর্মী।

জানা গেছে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে আগামী আগামী ২৫ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে Global Peace Summit-2023। এতে সারাবিশ্বের ২০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। বিশ্বের প্রায় ১৪০টিরও বেশি দেশ থেকে প্রার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন।

এদিকে জানা গেছে, বিগত কয়েকটি সামিটে বাংলাদেশি কারো জায়গা হয়নি। এবছরই বাংলাদেশের তিনজন সমাজকর্মী যাচ্ছেন গ্লোবাল পিস সামিটে যোগ দিচ্ছেন।

বাংলাদেশ থেকে এই সামিটে উদয় ছাড়া আমন্ত্রণ পেয়েছেন এশিয়ার সেরা উদ্যোক্তা জোবায়ের হোসেন ও তার সহধর্মিনী সমাজকর্মী সুমাইয়া তাসনিম। উল্লেখ্য জোবায়ের হোসেন বিশ্বের প্রথম ধারাভাষ্যকার অ্যাপ প্রস্তুতকারী এবং বঙ্গ একাডেমির প্রতিষ্ঠাতা।

সতেরো বছর বয়সী মাহতাবুল ইসলাম উদয় মৌলভীবাজার শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা। সে সিলেট মদন মোহন কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত। উদয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মৌলভীবাজার ইউনিটের স্বাস্থ্য ও সেবা বিভাগের উপ-প্রধান এবং রোটারেক্ট ক্লাবের যুগ্ম-সম্পাদক এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল মেম্বার।

মাহতাবুল ইসলাম উদয়ের এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মৌলভীবাজারের বিভিন্নজন ও পরিবারের সদস্যরা।

মৌলভীবাজার-০৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেন- ‘মাহতাবুল ইসলাম উদয় নিউইয়র্কে গ্লোবাল পিস সামিট-২০২৩ এ নিয়োজিত হওয়ার জন্য অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি। উদয়ের এই সাফল্য আমাদের তরুণদের জন্য প্রেরণাদায়ক। তার এই গুরুত্বপূর্ণ কর্মের জন্য আমরা তাকে শুভকামনা জানাচ্ছি এবং সফলতা কামনা করছি। বিশ্বে শান্তির প্রতিষ্ঠায় উদয়ের মতো যুবকেরা এগিয়ে আসুক সেই কামনা করছি।

রোটার্যা ক্ট ক্লাব অব মৌলভীবাজার ডিলিজেন্ট সিটির সাবেক সভাপতি ও জেলা রোটার্যা ক্ট সংগঠনের সাবেক কো-অর্ডিনেটর আমীর হামজা মীম বলেন- ‘রো. উদয় খুবই দক্ষ এবং কর্মঠ একজন সদস্য। সে তার কর্ম দক্ষতায় ইতিমধ্যে ক্লাবের হয়ে দেশ ও জাতীর জন্য অনেক জনকল্যাণমুখী কাজ করেছে। তার আমেরিকার এই অনুষ্ঠানে যোগ দেওয়া আমাদের ক্লাবের জন্য অত্যন্ত আনন্দের এবং সম্মানের।’

ভলান্টিয়ার ফর বাংলাদেশ, সিলেট ডিভিশন বোর্ডের প্রেসিডেন্ট মো. শামীম মিয়া বলেন, ‘উদয় একজন সমাজ সচেতন, উদ্যমী, পরিশ্রমী তরুণ। সে ভিবিডি মৌলভীবাজার জেলার একজন একনিষ্ঠ কর্মী বা সদস্য। সে তার কাজের প্রতি খুবই যত্নশীল এবং আন্তরিক। তার মতো একজন সক্রিয় কর্মীর নিউইয়র্ক গ্লোবাল পিস সামিট-২০২৩ এ সুযোগ পাওয়া আমি মনে করি আমাদের সংগঠনের জন্য অনেক গৌরবের এবং সম্মানের। পাশাপাশি অন্য সদস্যদেরর জন্য অনুপ্রেরণার। আমি আশাবাদী সে যে উদ্দেশ্য এই সামিটে অংশগ্রহণ করতে যাচ্ছে তা শতভাগ অর্জন করতে সক্ষম হবে। এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেকে আরো বেশী সম্পৃক্ত রাখবে।’

আমিরেকিায় গ্লোবাল পিস সামিটে অংশগ্রহণ করার জন্য মাহাতাবুল ইসলাম উদয়ের পরিবার আপ্লুত। বাবা ময়নুল ইসলাম ও মা নাজমা খানম বলেন- উদয়ের সামর্থ্যে আমরা গর্বিত। আমরা তার ভবিষ্যত সাফল্যের জন্য শুভকামনা জানাচ্ছি। আশা করছি গ্লোবাল সামিটে অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছেলে মৌলভীবাজার শহরের জন্য তার কাজের ক্রমধারা আরো বৃদ্ধি পাবে এবং সবার জন্যে অনুকরণীয় হয়ে উঠবে।’

বাবা ময়নুল ইসলাম বলেন- ‘আমি কখনোই তার কাজে বাধা হয়ে দাঁড়াইনি। সে এ বয়সেই তার কাজ খুব বুদ্ধিমত্তার সাথে করতে পারে। এটা দেখে আমি তাঁকে নিয়ে খুব গর্বিত।’

গ্লোবাল পিস সামিট কী
গ্লোবাল পিস সামিট (Global Peace summit 2023) এর আয়োজক হচ্ছে গ্লোবাল পিস চেন নামক আন্তর্জার্তিক সংস্থা। যারা শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ক্যাম্প ও ইন্টারেক্টিভ সেশন করে থাকে। সমাজের স্টেকহোল্ডার, কূটনীতিক, রাষ্ট্রদূতদের সাথে শান্তি আলোচনার মাধ্যমে সহনশীলতা, সহনশীলতা, আন্তঃধর্মীয় সম্প্রীতি, সহাবস্থান, প্রেম এবং সীমান্তের ওপারে সামাজিক শান্তি গড়ে তোলার সংস্কৃতি গড়ে তোলার পরিকল্পনা করে। প্রভাবশালী সম্প্রদায়, গোষ্ঠী, জাতিসংঘের কর্মকর্তা, ধর্মীয় পণ্ডিত এবং বিশ্বব্যাপী সম্প্রদায় ভিত্তিক সংস্থা বিশ্বব্যাপী শান্তি দূতদের জড়িত করে৷

বর্তমানে গ্লোবাল পিস চেনে প্রায় ১১৫ কান্ট্রি ডাইরেক্টর, ৩৪৭৯ অ্যাম্বাসেডর এবং ৩৩টি পার্টনার সংস্থা রয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আমন্ত্রণ আমেরিকায়: উদয় পেলো বিভাগীয় মৌলভীবাজারের সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.