
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকার ২৭ প্লাস হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।
নিহত নাঈম কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরাহীমপুর গ্রামের ছমাদ আলী হাজিবাড়ি ওরফে মাইজ্জা মিয়ার বাড়ির আবদুর রহীমের ছেলে। তিনি বাবার সঙ্গে পাইপ পিটার, গ্যাস ও ইলেকট্রিকের কাজ করতেন।
নিহতের বন্ধু শরীফ জানান, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে নাঈম সিরাজপুর ইউনিয়নের চাভিটি এলাকায় যায়। কাজ শেষে মোটরসাইকেল নিয়ে পাশের সংযোগ সড়ক থেকে বসুরহাট-কবিরহাটের প্রধান সড়কে উঠতে গেলে একটি বেপরোয়া গতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় ২৭ প্লাস হাসপাতালে তার অপারেশন শেষে আইসিইউতে আজ সকাল ৬টায় বন্ধু মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বলেন, ওই দিন তাকে ধাক্কা দিয়ে অটোরিকশাটি পালিয়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে নিহতের স্বজনরা জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



