Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সচলের নির্দেশ
জাতীয়

আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সচলের নির্দেশ

By জুমবাংলা নিউজ ডেস্কMay 21, 20202 Mins Read

আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সচলের নির্দেশ

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সচলের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (২১ মে) প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার সন্ধ্যা থেকে শুরু করে সারারাত দেশের উপকূলীয় এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। এতে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়ে বিস্তৃর্ণ উপকূলীয় এলাকা।

এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল), বি আর পাওয়ারজেন কোম্পানি (বিআরপিজিসি), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এএসপিসিএল), ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি), নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিওপিজিসিএল), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল), পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) ও পাওয়ার সেলের সঙ্গে চলমান প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে পর্যালোচনা সভায় বসেন।

নসরুল হামিদ বলেন, আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুতায়নের ব্যবস্থা নিন। উৎপাদন, বিতরণ ও সঞ্চালনের মধ্যে সমন্বয় করে কাজ করুন। প্রয়োজনে মন্ত্রণালয়ের সহায়তা নিন।

সভার প্রথমেই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো), পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) সঙ্গে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি ও দ্রুত বিদ্যুতায়ন নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যে সমস্যাই হোক না কেন অতিদ্রুত বিদ্যুতের ব্যবস্থা করুণ। হাসপাতালগুলোতে প্রয়োজনে জেনারেটর সরবরাহ করে বিদ্যুতায়নের উদ্যোগ নিন। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয়া হয়।

আলোচনাকালে সংস্থাগুলো তাদের কার্যক্রম ও চলমান প্রকল্পের অবস্থা তুলে ধরেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘জাপান মাতারবাড়ীতে তৃতীয় ও চতুর্থ ইউনিট করার অনুমোদন দিয়েছে। উন্নয়নের গতি চলমান রাখতে হবে। নিরাপত্তার বিষয়ে আপোষ করা যাবে না। প্রতিটি প্রতিষ্ঠান অবশ্যই স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত গাইড লাইন ও নির্দেশিকা অনুসরণ করে কাজ করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa