জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) নবনির্বাচিত কমিটির সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর মহাখালীস্থ ঔষধ প্রশাসন অধিদপ্তরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের বৈঠক

এতে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. সালাহউদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান, ডক্টর মো. আকিব হোসেন, মো. আইয়ুব হোসেন, মো. ইয়াহইয়া; অ্যাসোসিয়েশনের পক্ষে বামার সভাপতি, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়ালিস্ন ডক্টর হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মো. ফজলুর রহমান, ডা. নাসিরউদ্দিন, যুগ্ম-সম্পাদক ফজলুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এর মধ্যে উলেস্নখযোগ্য হলো- আয়ুর্বেদ, ইউনানী ও হারবাল পদ্ধতির সমন্বয়ে ‘ট্রেডিশনাল মেডিসিন সেল’ গঠন করা; আয়ুর্বেদ, ইউনানী ও হারবাল ওষুধ রপ্তানির লক্ষ্যে ভারত ও চীনের মতো রপ্তানি নীতিমালা প্রণয়ন করা; অননুমোদিত মোড়ক সামগ্রী ও নকল ওষুধ উৎপাদন ও বিক্রয় বন্ধের লক্ষ্যে ফয়েল প্রিন্টিং প্রেস এবং ক্যাপসুল সেল কোম্পানির ওপর ঔষধ প্রশাসন অধিদপ্তরের মনিটরিং করা; বেপরোয়া চাঁদাবাজি এবং নামে বেনামে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চিঠি প্রেরণ করে হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণ করা।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ প্রস্তাবনাগুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি

রোজার বাজারে আগুন, লেবুর হালি ১২০ টাকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.