Advertisement
জুমবাংলা ডেস্ক : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে আরও এক বছরের চুক্তি পেয়েছেন এ বি এম আমিন উল্লাহ নুরী।

বুধবার (২৬ জুন) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০২১ সালের ২৩ এপ্রিল তিনি সচিব পদোন্নতি পেয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হন। ২০২২ সালের ৪ জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত বছরের ৩১ ডিসেম্বর তার নিয়মিত চাকরির বয়স শেষ হলে তাকে ছয় মাসের চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। আগামী ৩০ জুন সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তাকে ফের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আমিন উল্লাহ নুরী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিএসএস (সম্মান) এবং ১৯৮৮ সালে এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রি লাভ করেন। নুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা।

১৯৯৩ সালে ১ এপ্রিল বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সহকারী কমিশনার পদে সরকারি চাকরিতে যোগদান করেন। এ বি এম আমিন উল্লাহ নুরী রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.