Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আরও চার জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত
জাতীয় বিভাগীয় সংবাদ

আরও চার জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত

By iNews DeskJuly 16, 2020Updated:July 16, 20202 Mins Read

আরও চার জনপ্রতিনিধি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতি এবং খাদ্যবান্ধব কর্মসুচি ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং তিনজন ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সরকার বিভাগ হতে উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ ধরনের অভিযোগে মোট এ পরযন্ত ১১১ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। যার মধ্যে ৩৬ জন ইউপি চেয়ারম্যান, ৬৯ জন ইউপি সদস্য, এক জন জেলা পরিষদ সদস্য, চার জন পৌর কাউন্সিলর এবং একজন উপজেলা ভাইস-চেয়ারম্যান রয়েছেন।

Advertisement

আজ সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান মাগুরা জেলার শালিখা উপজেলার ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদের মোঃ সিরাজ উদ্দীন মন্ডল। ভিজিডি কার্ডের চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে মজুদ রাখার অভিযোগ তাকে বরখাস্ত করা হয়।

অপরদিকে নড়াইল জেলার কালিয়া উপজেলার ১১ নং পেড়লী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ শাহাজন শেখ (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন) এবং একই জেলার কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ রকিত শেখকে সরকারী নিয়মনীতির ব্যতয় ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে নিজ পরিবারের ও আত্মীয়স্বজনের নাম নিয়ম বহির্ভূতভাবে অন্তর্ভুক্ত করার অভিযোগে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলাধীন ১২নং আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদস্য মোছাঃ রাশিদা খাতুনকে লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) আওতায় ইউড্রেইন নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে একই অভিযোগে ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলী (আলম) কে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িকভাবে বরখাস্তকৃত সদস্যদের কেন চূড়ান্তভাবে তাদের পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa