Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার আরও ১২৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি-ব্যবসা স্লাইডার

আরও ১২৩ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

By Arif ArmanFebruary 23, 20262 Mins Read

মার্কিন ডলার কিনেছে

Advertisement
বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে আরও ১২৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ১২২ টাকা ৩০ পয়সা দরে আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে এ ডলার কেনা হয়।

গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলতি ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংক মোট ১৪৪ কোটি ৮০ লাখ ডলার কিনেছে। এতে চলতি অর্থবছরে এ পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৫৩৮ কোটি ৫০ লাখ ডলার।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে মুদ্রানীতি ঘোষণার সময় ডলার কেনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, ডলার না কিনলে টাকার মান আরও পড়ে গিয়ে আমদানি ব্যয় বেড়ে যেতে পারে, যা নিত্যপণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি তৈরি করবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলের পাশাপাশি রিজার্ভ বাড়াতেও ডলার কেনা অব্যাহত রয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে গত বৃহস্পতিবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। গত বছরের মে মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর পরামর্শে ডলারের দর বাজারভিত্তিক করা হয়। তবে পরে গভর্নর দাবি করেন, এটি আইএমএফের চাপে নয়, বরং বাজার পরিস্থিতি বিবেচনায় নেওয়া সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত বছরের ১৩ জুলাই প্রথমবারের মতো নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। সেদিন ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য অনুযায়ী, ডলারের দর কমে গেলে প্রবাসী আয় ও রপ্তানিকারকেরা ক্ষতিগ্রস্ত হন। তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে ভারসাম্য রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    রেমিট্যান্স

    রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি সই

    June 30, 2026
    স্বর্ণালংকারের দাম

    দেশের বাজারে স্বর্ণালংকারের দামে পতন

    June 29, 2026
    রেমিট্যান্স

    জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

    June 29, 2026

    Latest News

    রেমিট্যান্স

    রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি সই

    স্বর্ণালংকারের দাম

    দেশের বাজারে স্বর্ণালংকারের দামে পতন

    রেমিট্যান্স

    জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

    pmo

    উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

    us embassy

    বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

    বিশ্বব্যাংকের দুর্যোগ ঝুঁকি

    বাংলাদেশকে ১১০ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

    স্বর্ণের দাম

    আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

    Tarak Rahman

    ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই : প্রধানমন্ত্রী

    ১০ লাখ মার্চেন্টের বাংলা কিউআর-এ ‘নগদ’ পেমেন্ট

    ব্যাংক

    আমবাজার ঘিরে যেসব এলাকায় শনিবারও খোলা থাকছে ব্যাংক

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa