Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আরব আমিরাত: রাজনৈতিক নির্বাসিতদের আশ্রয়স্থল
আন্তর্জাতিক

আরব আমিরাত: রাজনৈতিক নির্বাসিতদের আশ্রয়স্থল

By Saiful IslamAugust 21, 20213 Mins Read
Advertisement


আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরপাড়ের দেশটি বরাবরই নানা অঞ্চলের হাই-প্রোফাইল রাজনীতিবিদদের আশ্রয় দিয়ে এসেছে৷ নানা সময়ে নিজ দেশে বড় মাপের অপরাধের অভিযোগে অভিযুক্তরাও আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন৷ এমন কয়েকজন সম্পর্কে জানুন…

আশরাফ গনি
আরব আমিরাতে আশ্রয় নেয়া সবশেষ হাই-প্রোফাইল রাজনীতিবিদ আফগানিস্তানের উৎখাত হওয়া প্রেসিডেন্ট আশরাফ গনি৷ তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেয়ার পর গনি কাবুল ছেড়ে পালিয়ে যান৷ এরপর তিনি কোথায় আছেন, এ নিয়ে নানা বরাতে ভিন্ন ভিন্ন দেশের নাম গণমাধ্যমে প্রকাশ হয়৷ তবে ১৮ আগস্ট নিজের ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে আশরাফ গনি জানান তিনি আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন৷

পারভেজ মোশাররফ
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বর্তমানে দুবাইতে বসবাস করেন৷ ২০০৮ সালে বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হওয়ার পর মোশাররফ যুক্তরাজ্যে স্বেচ্ছায় নির্বাসনে যান৷ পরবর্তীতে ২০১৩ সালে নির্বাচনে অংশ নিতে পাকিস্তান ফিরলে তাকে বেনজির ভুট্টোর হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়৷ চিকিৎসার জন্য ২০১৬ সালে তাকে দুবাই যাওয়ার অনুমতি দেয়া হয়।

বেনজির ভুট্টো
পাকিস্তানের প্রথম নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দীর্ঘদিন দুবাইতে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন৷ ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় মেয়াদে বেনজির ভুট্টোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট ফারুক লেগারি সরকার ভেঙে দেন৷ ১৯৯৭ সালের নির্বাচনে পরাজয়ের পর বেনজির স্বেচ্ছানির্বাসনে যান৷ প্রায় এক দশক পর ২০০৭ সালে পাকিস্তান ফেরার পর আততায়ী তাকে হত্যা করে৷ আল কায়েদা হত্যার দায় স্বীকার করে৷

ইংলাক সিনাওয়াত্রা
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে ব্যাপক গণবিক্ষোভ এবং পরবর্তীতে সেনা অভ্যুত্থানে ২০১৪ সালে ক্ষমতাচ্যূত হন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা৷ তার জায়গায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা৷ ২০১৭ সালে ইংলাকের অনুপস্থিতিতে তাকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়৷ এরপর প্রধানমন্ত্রী প্রায়ুথ জানান, ইংলাক দুবাইয়ে অবস্থান করছেন৷

থাকসিন সিনাওয়াত্রা
এর আগে ইংলাক সিনাওয়াত্রার ভাই থাকসিন সিনাওয়াত্রার ভাগ্যেও একই পরিণতি ঘটেছে৷ ইংলাকের আগে থাকসিনও ছিলেন থাইল্যান্ডের নির্বাচিত প্রধানমন্ত্রী৷ ২০০৬ সালে দুর্নীতির অভিযোগে সরকারবিরোধী আন্দোলনের মুখে তাকেও সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হতে হয়৷ থাকসিনও এরপর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস করছেন৷

স্পেনের রাজা হুয়ান কার্লোস
স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোসও বর্তমানে অবস্থান করছেন উপসাগরীয় দেশটিতে৷ নানা দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়ে ২০১৯ সালে হুয়ান রাজা হিসাবে নিজের আনুষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি নেন৷ এরপর থেকে তার অবস্থান নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছিল৷ শেষ পর্যন্ত ২০২০ সালের আগস্টে হুয়ানের পরিবার নিশ্চিত করে তিনি আরব আমিরাতে বাস করছেন৷

মোহাম্মদ দাহলান
গাজা উপত্যাকায় ফাতাহ সংগঠনের নেতা ছিলেন ফিলিস্তিনি এ রাজনীতিবিদ৷ ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত আন্দোলনে ইসরায়েলি বাহিনীর হাতে অন্তত ১১ বার আটক হন তিনি৷ পরবর্তীতে বিভিন্ন নীতি নিয়ে ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে তার মতবিরোধ দেখা দেয়৷ দাহলানের বিরুদ্ধে ইয়াসির আরাফাতকে হত্যার অভিযোগও আনা হয়৷ দাহলানও এখন আরব আমিরাতের আবু ধাবিতে বাস করছেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

February 5, 2026
১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

February 5, 2026
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
Latest News
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.