Advertisement

জুমবাংলা ডেস্ক : মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির স্তর পরিমাপক ফারুক আহম্মেদ।

আরিচা পয়েন্টে যমুনা নদীর পানির বিপৎসীমা হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। বুধবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি ৯ দশমিক ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপরে।

যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে মানিকগঞ্জের নিম্নাঞ্চল শিবালয়, দৌলতপুর এবং ঘিওর উপজেলার বিভিন্ন এলাকার নদ-নদী ও খাল-বিলে পানি প্রবেশ করছে। এর ফলে এসব এলাকার নিম্নাঞ্চলের বাড়িঘর এবং ফসলি জমি তলিয়ে যাচ্ছে।

মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান আলী বিশ্বাস জানান, মানিকগঞ্জে প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.