Advertisement

জুমবাংলা ডেস্ক : এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এমন বিধান অমান্য করায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়মের বাইরে গিয়ে প্রতি সেমিস্টারে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানোর দায়ে এ রায় দেওয়া হয়।

আদালতে ইউনিভার্সিটির পক্ষে আইনজীবী ছিলেন- সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন। অন্যদিকে বার কাউন্সিলের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এর আগে এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না বলে বিশ্ববিদ্যালয় ইউজিসি বিধান জারি করে। বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন।

এরপর হাইকোর্ট শিক্ষার্থীদের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.