Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আরো ১ বছর সময় চায় পিডিবি
জাতীয়

আরো ১ বছর সময় চায় পিডিবি

By Shamim RezaOctober 22, 20193 Mins Read

PDB20191021225449

Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহী জোনে দুই লাখ গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে বাস্তবায়ন হচ্ছে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)। কিন্তু জমি ও চাহিদা অনুযায়ী বৈদ্যুতিক পোল (খুঁটি) না পাওয়ায় পিডিবির পক্ষ থেকে আরো এক বছর সময় বাড়াতে প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে।

প্রকল্পটির মূল ব্যয় ছিল ৯১৫ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে প্রকল্পটির ৫০ কোটি টাকাসহ দেড় বছর সময় বাড়ানো হয়। মূল প্রকল্পটি ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি মাসের ১৪ তারিখে এ প্রকল্পের শুধু এক বছর সময় বাড়াতে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি এবং মেয়াদ বৃদ্ধির কারণ জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, ‘প্রকল্পের বিতরণ লাইন নির্মাণের জন্য ৫০ হাজার ৯৫০টি পোলের সংস্থান রয়েছে। কিন্তু সারাদেশে অনেকগুলো প্রকল্প একসঙ্গে চলতে থাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব পোল ফ্যাক্টরি থেকে চাহিদা অনুযায়ী পোল সরবরাহ করা সম্ভব হয়নি। সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত ৩৮ হাজার ৮৯০টি পোল সরবরাহ পাওয়া গেছে। এখনো আরো ১২ হাজার ৬০টি পোল অবশিষ্ট রয়েছে। এ কারণে তিন হাজার কিলোমিটার লাইনের মধ্যে এক হাজার ৭৫৪ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে। এখনো প্রায় এক হাজার ২৪৬ কিলোমিটার অবশিষ্ট রয়েছে। ’

প্রস্তাবিত নথি থেকে আরো জানা গেছে, প্রকল্পে ৪৪টি উপকেন্দ্র স্থাপনের সংস্থান রয়েছে। কিন্তু বিদ্যুৎ লাইন গ্রীষ্মকালে যথাসময়ে সাটডাউনের অনুমতি না পাওয়ায় এবং জমি অধিগ্রহণ না হওয়ায় নির্ধারিত সময়ে উপকেন্দ্রগুলোর কাজ সম্পন্ন হয়নি। এজন্য আরো এক বছর সময় বাড়িয়ে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের আর্থিক অগ্রগতি হয়েছে ৬১৬ কোটি ২১ লাখ টাকা, যা অনুমোদিত ব্যয়ের ৬৩ দশমিক ৯১ শতাংশ এবং ভৌত অগ্রগতি হয়েছে ৭৭ শতাংশ।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সিনিয়র সহকারী প্রধান আশরাফুল ইসলাম বলেন, ‘প্রকল্পের মূল মেয়াদ ছিল জুন ২০১৮ পর্যন্ত। সার্বিক দিক বিবেচনায় বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুসারে প্রকল্পটির মেয়াদ দেড় বছর বাড়িয়ে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত করা হয়। ভবিষ্যতে প্রকল্পটির আরো সংশোধন ও মেয়াদ বৃদ্ধি করার প্রয়োজন হবে বলে প্রকল্প পরিচালক সভায় অবহিত করেছেন। ’

শিল্প ও শক্তি বিভাগের সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নের জন্য ঝুঁকি যথাযথভাবে বিশ্লেষণ করে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা করতে হবে। পরিপত্র অনুসারে প্রস্তাব প্রাপ্তির ২০ কার্যদিবসের মধ্যে আইএমইডির মতামত পরিকল্পনা কমিশন ও বিদ্যুৎ বিভাগে প্রেরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আইএমইডির মতামত প্রাপ্তির পর পরিপত্র অনুযায়ী মেয়াদ বৃদ্ধির প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপন করতে হবে। ভবিষ্যতে প্রকল্পটির আর সংশোধন ও মেয়াদ বৃদ্ধি করা হবে না।

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, রাজশাহী জোনের রাজশাহীর সদর (রাজশাহী সিটি করপোরেশন), গোমস্তাপুর, গোদাগাড়ী ও তানোর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা, নাটোরের সদর উপজেলা, পাবনার সদর ও ঈশ্বরদী উপজেলা, সিরাজগঞ্জের সদর উপজেলা, বগুড়ার সদর, শেরপুর, সান্তহার, দুপচাঁচিয়া ও শিবগঞ্জ উপজেলা, জয়পুরহাটের সদর উপজেলা এবং নওগাঁর সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa