Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আর্চারের কাছে ক্ষমা চাইলো নিউজিল্যান্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আর্চারের কাছে ক্ষমা চাইলো নিউজিল্যান্ড

By Shamim RezaNovember 26, 20192 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : ম্যাচ চলাকালীন ইংলিশ গতি তারকা জোফরা আর্চারকে স্বাগতিক নিউজিল্যান্ডের দর্শক গ্যালারি থেকে বর্ণবাদি মন্তব্য করার ঘটনায় ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ইংলিশ পেসার অভিযোগ তোলার সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে দ্বিধা করেনি কিউইরা।

ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শেষ দিনে (সোমবার) ম্যাচ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামেন আর্চার। এসময় তাকে লক্ষ্য করে এক কিউই সমর্থক ‘বর্ণবাদী’ বলে মন্তব্য করে কৃষ্ণাঙ্গ আর্চারকে।

তবু, দলের জন্য লড়ে যান তিনি। দলকে ইনিংস হার থেকে রক্ষা করতে না পারলেও, শেষ উইকেটে স্যাম কুরানের সঙ্গে ৫৯ রানের জুটি গড়ে ক্যারিয়ার সেরা ৩০ রান করেন এ ইংলিশ পেসার।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন আর্চার। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষমা চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

আর্চার লিখেন, আজ (ম্যাচের পঞ্চম দিন, ২৫ নভেম্বর) বর্ণবাদী কিছু মন্তব্যে খুব বিরক্ত হয়েছি। এ সময় দলকে বাঁচাতে আমি মাঠে ব্যাট হাতে লড়ছিলাম। মাঠে দর্শকের উপস্থিতি দারুণ ছিল, শুধু ওই লোকটা ছাড়া। বার্মিআর্মিরা বরাবরের মতোই আমাদের পাশে ছিল।’

তার টুইটারের পরপরই তা নজরে আসে কিউইদের। পরে বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে দুঃপ্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, ‘নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে যে বা যারা আর্চারকে কটুক্তিমূলক (বর্ণবাদী) মন্তব্য করেছে, সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কোনোভাবেই এমন কর্মকাণ্ডের সমর্থন করে না। আর্চারের কাছে বোর্ডের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘পরবর্তী ম্যাচে যেন এরকম অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এ জন্য অপরাধীকে আমরা আইনের আওতায় আনবো। প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হবো।’

গতকাল সোমবার শেষ দিনে কিউই পেসারদের তাণ্ডবে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি ইংলিশরা। হেরেছে ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে। এতে ১-০ তে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। নেইল ওয়াগনারের বিধ্বংসী বোলিংয়ে ১৯৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

এর আগে ইংলিশদের প্রথম ইনিংসে করা ৩৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্রেডলি জন ওয়াটলিং-এর ডাবল সেঞ্চুরি (২০৫) ও মিসেল স্যান্টনারের সেঞ্চুরিতে (১২৬) ৬১৫ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড।

পাহাড়সম রানের চাপাায় পড়ে নেইল ওয়াগনারের পেসের তোপে ১৯৭ রানেই গুটিয়ে যায় জ্যো রুটের দল। ফলে বড় ব্যবধানে জয় পায় কেন উইলিয়ামসনরা।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী ২৮ নভেম্বর হ্যামিল্টনে মুখোমুখি হবে দু’দল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket আর্চারের কাছে ক্রিকেট ক্ষমা খেলাধুলা চাইলো নিউজিল্যান্ড
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

February 6, 2026
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

February 6, 2026
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
Latest News
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.