লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে উন্মাদনা আগে থেকেই ছিল। তবে কাতার বিশ্বকাপে মেসিদের দেশ নিয়ে এ দেশের মানুষের উন্মাদনা ভিন্ন মাত্রা পায়। সোশ্যাল মিডিয়ার কল্যানে যা নজর কাড়ে আর্জেন্টিনারও। তিন যুগের অপেক্ষা শেষে মেসিদের বিশ্বকাপ জয়ের পর বুয়েন্স আইরেসের রাস্তায় শিরোপা উদযাপনে ঠাঁই পায় বাংলাদেশও। দেশটির গণমাধ্যমে প্রাধান্য পায় লাল-সবুজের দেশের খবর।

আর্জেন্টিনার বিজ্ঞাপনে বাংলাদেশ

Advertisement

বাংলাদেশি ভক্তদের আবেগ ও ভালোবাসার আবারও প্রতিদান দিলো আর্জেন্টিনা। নিজেদের নতুন জার্সির বিজ্ঞাপনে বাংলাদেশকেও রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই জার্সি তৈরি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশ করেছে এএফএ। ১ মিনিট ১৭ সেকেন্ড ব্যাপ্তির এই ভিডিওতে দেখা গেছে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ডি পলসহ আর্জেন্টিনার তারকা ফুটবলারদের। ভিডিওটির ৪৮-৪৯ সেকেন্ডে দেখানো হয় দেয়ালে ঝোলানো টিভিতে বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার সেই ফুটেজ। আর্জেন্টিনার গোল উদযাপন করছেন বাংলাদেশি হাজার হাজার সমর্থক। কাতার বিশ্বকাপ চলাকালীন এমন ভিডিও ছড়িয়ে পড়েছিল মুহূর্তেই।

আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই জার্সি পরেই খেলবেন লিওনেল মেসিরা। নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।

রেফারিকে ‘মেজাজ দেখিয়ে’ শাস্তির শঙ্কায় মেসি
বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ ব‍্যবধানে হেরেছে আর্জেন্টিনা। দলের এমন হারের দিনে রেফারির সিদ্ধান্তে মাঠেই রাগ ঝাড়েন লিওনেল মেসি।

ম্যাচের ৩৩ মিনিটের ঘটনা। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার ৪ মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার ফাউলের শিকার হন লিওনেল মেসি। তবে এবার আর হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। তাতেই আপত্তি আর্জেন্টাইনদের। এ ঘটনায় মাঝ বিরতির সময় মাঠেই রাগ ঝাড়েন মেসি।

দেশ টিভির এমডি আরিফ হাসান ২ দিনের রিমান্ডে

এসবিএস স্পোর্টস জানিয়েছে, মেসি সে সময় বলেছিলেন, ‘তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’ এমন আচরণের জন্য শাস্তিও হতে পারে মেসির। তিনি পেতে পারেন নিষেধাজ্ঞা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.