Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আর্জেন্টিনার ফাইনালে উঠার আনন্দে ৫০০ জনের মধ্যে বিরিয়ানি বিতরণ
খেলাধুলা

আর্জেন্টিনার ফাইনালে উঠার আনন্দে ৫০০ জনের মধ্যে বিরিয়ানি বিতরণ

By Sibbir OsmanDecember 14, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিশ্বকাপের ফাইনালে মঞ্চে এখন লিওনেল মেসির আর্জেন্টিনা। তার হাতে শিরোপা ওঠার পথে এখন আর মাত্র একটি বাধা। সেই শেষ ধাপটি পেরোলেই ৩৬ বছর পর শিরোপা হাতে বাড়ি ফিরতে পারবে আর্জেন্টিনা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে আর্জেন্টিনা জয়ে জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার সমর্থকরা বিরিয়ানি বিতরণ করেন।

মেসিরা ফাইনালের টিকিট নিশ্চিত করায় জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ মিছিল এবং মিছিল শেষে বিরিয়ানি বিতরণ করেছেন। রাতেই এ আয়োজন করেন তারা।

জানা গেছে, চলমান বিশ্বকাপ ফুটবলের শুরু থেকেই স্থানীয় আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান, মেসির প্রতি ভালোবাসা দেখিয়ে ১ হাজার ৬০ ফিট পতাকা বানিয়ে র‍্যালি করে সরিষাবাড়ীতে টাঙিয়ে দেন। এরপর থেকে আর্জেন্টিনার প্রতিটি খেলায় খিচুড়ি, বিরিয়ানি এবং জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভাতের আয়োজন করেন তারা।
আর্জেন্টিনা

Advertisement

রাত ১টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। হাইভোল্টেজ এ ম্যাচে সরিষাবাড়ি পৌরসভার ধানাটা এলাকার প্রয়াত মমতাজ সরকারের রাইস মিলে এ ভোজের আয়োজন করা হয়।

এসময় পাঁচ শতাধিক আর্জেন্টিনা সমর্থক আয়োজনে অংশ নেন। সেখানে আর্জেন্টিনার সমর্থকরা বড় স্ক্রিনে খেলা দেখার পাশাপাশি বিরিয়ানির আয়োজন করেন। খেলায় ৩-০ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনা জয়লাভ করলে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন তারা। শেষে তারা আনন্দ মিছিল করে পৌর এলাকার আরামনগর বাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান জানান, অসাধারণ খেলা খেলেছে মেসিরা। ইতিপূর্বে ৫০০ জনকে মিল্লি ভাত খাওয়ানো হয়েছে। ক্রোয়েশিয়ার সঙ্গেও জয় পাওয়ায় ৫০০ জন সমর্থককে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। ইনশাআল্লাহ কাপ আর্জেন্টিনা নেবে।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরই ৫টি গরু জবাইয়ের যে প্রতিশ্রুতি ছিল সেটিও রাখা হবে বলে জানান তিনি।

ব্রাজিলকে খোঁচা মেরে মেসিদের উদযাপন, ভিডিও ভাইরাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

July 4, 2026
স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

July 4, 2026
কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

July 4, 2026

Latest News

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

ফিফা সভাপতি

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

ticket

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

WorldCup

আজ রাত থেকেই শুরু শেষ ষোলোর ম্যাচ, জানুন কে কার মুখোমুখি হচ্ছে

মেসি

আর্জেন্টিনার শুধরে নেওয়ার মতো ‘অনেক ভুল’ রয়েছে : মেসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa