বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণি। সেখানে তিনি লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না।’

সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টে পরীমণি লেখেন, ‘বিয়ে টা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।’
এর আগে তিনি জানিয়েছিলেন, প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন। আটলান্টায় চলা আর্জেন্টিনা ও ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের দিন তিনি এই ঘোষণা দেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ম্যাচ চলাকালীন সময়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এই নায়িকা। সেই ক্যাপশনে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।’ স্ট্যাটাসের শেষে বেশ কয়েকটি ইমোজি জুড়ে দিয়েছিলেন তিনি। মুহূর্তেই তার এই পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



