Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ফুটবল আর্জেন্টিনা-মরক্কো অলিম্পিক ম্যাচ, কখন, কীভাবে দেখবেন?
খেলাধুলা ফুটবল

আর্জেন্টিনা-মরক্কো অলিম্পিক ম্যাচ, কখন, কীভাবে দেখবেন?

By Md EliasJuly 24, 20242 Mins Read

প্যারিস অলিম্পিকের আনুষ্ঠানিক শুরু ২৬ জুলাই। তবে ফুটবলের লড়াই শুরু হয়ে যাচ্ছে আজই। প্রথম দিনই মাঠে নামছে দুইবারের সোনাজয়ী আর্জেন্টিনা, প্রতিপক্ষ আফ্রিকান দেশ মরক্কো। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হবে। দিনের অন্য ম্যাচে স্পেন খেলতে নামবে উজবেকিস্তানের বিপক্ষে।

আর্জেন্টিনা-মরক্কো

Advertisement

অলিম্পিকে অনূর্ধ্ব–২৩ বছর বয়সীরা খেললেও তিনজন বেশি বয়সী খেলতে পারেন। আর্জেন্টিনা দলে বেশি বয়সী হিসেবে আছেন বিশ্বকাপজয়ী তিন ফুটবলার হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি ও হেরোনিমো রুই। মরক্কো দলে বেশি বয়সী হিসেবে আছেন পিএসজি তারকা আশরাফ হাকিমি, সোফিয়ানে রাহিমি ও মুনির এল কাজুই।

আগের আসরগুলোর ধারাবাহিকতায় এবারও ছেলেদের ফুটবল ইভেন্টে খেলছে ১৬টি দল। ৪ গ্রুপে বিভক্ত দলগুলোর মধ্যে আর্জেন্টিনা ও মরক্কো আছে ‘বি’–তে। গ্রুপের অপর দুই দল ইরাক ও ইউক্রেন। আর্জেন্টিনা অলিম্পিকে সোনা জিতেছিল ২০০৪ এথেন্স ও ২০০৮ বেইজিং আসরে। দুটি আসরেরই দলে থাকা হাভিয়ের মাচেরানো এবারের দলটির কোচ।

ফিফা ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার প্রত্যাশা কী প্রশ্নে তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে আসার সময় প্রত্যাশা খুবই উঁচু থাকে। আমাদের প্রত্যাশা ভালো একটা টুর্নামেন্ট খেলা। আমরা স্কোয়াডের প্রস্তুতিতে অনেক সময় ব্যয় করেছি। এখন আমরা প্রথম ম্যাচের অপেক্ষায় আছি।’

গ্রুপে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ প্রথম ম্যাচের মরক্কোই। কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। গত বছরের মাঝামাঝিতে হওয়া অনূর্ধ্ব–২৩ আফ্রিকা কাপ অব নেশনসে চ্যাম্পিয়ন হয়েই অলিম্পিকে জায়গা করেছে তারা। বিপরীতে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব পেরিয়ে এসেছে প্যারাগুয়ের পর দ্বিতীয় স্থানে থেকে।

ছবিটি জুম করলে বলে দেবে আপনি কেমন মানুষ

মাচেরানো অবশ্য তিন বিশ্ব চ্যাম্পিয়ন দলে থাকায় কিছুটা চাপমুক্তই বোধ করছেন হয়তো, ‘ওদের দলে থাকা অনেক কিছুই। এরই মধ্যে বিশ্বকাপ জিতেছে। অভিজ্ঞতাও অনেক। শুধু জাতীয় দলেই নয়, আন্তর্জাতিক ফুটবলেও। ওদের দলে নেওয়ার পেছনে ভাবনাটা ছিল যেন মাঠের প্রতিটি অংশে (গোলকিপিং, রক্ষণ ও আক্রমণভাগ) অভিজ্ঞ কেউ থাকে। রুই এবং ওতামেন্দি নেতৃস্থানীয় ভূমিকা রাখতে পারবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026
ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

July 5, 2026
বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

July 5, 2026

Latest News

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa