
জানা গেছে, গত কয়কেটি ম্যাচ হাঁটুর ব্যথা নিয়েই খেলেছেন তামিম। তবে সামনে জিম্বাবুয়ে সফর থাকায় তাকে নিয়ে আর ঝুঁকি নিতে রাজি নয় দল। নিজের চোটের ব্যাপারে এক অডিও বার্তায় তামিম বলেন, ‘আমার গত কয়েকটি ম্যাচেই পায়ে ভীষণ ব্যাথা হচ্ছিল। বিশেষ করে ফিল্ডিং করতে, রান নিতে অনেক কষ্ট হচ্ছিল। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। বিসিবি মেডিকেল স্টাফদের সঙ্গে কথা বলেছি। ওনাদের পরামর্শ, আমার এই মুহূর্তে না খেলাই ভালো হবে।’
আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাঘর সমাজ কল্যাণ সমিতির সঙ্গে ম্যাচ শেষে হোটেলের জৈব-সুরক্ষা বলয় ছেড়ে বাসায় ফিরে গেছেন তামিম। আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। সফরের সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা সিরিজ। সেই টেস্ট শুরুর সম্ভাব্য সময় ৭ জুলাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



