
‘তবে আলহামদুলিল্লাহ্! আল্লাহর অশেষ রহমত ছিল যে আমি এতদিন পর্যন্ত খেলতে পেরেছি। এটা নিয়ে আমার কোন দুঃখ। যেহেতু আপনি প্রশ্ন করলেন, ঐ সময়টায় ফিরে যেতে পারলে… এখন আমি জানি যে নিজেকে কীভাবে মেইন্টেন করলে সুস্থ থাকব এবং দেশের হয় ভাল কিছু করতে পারব।’ আর সবশেষ তিনি বেছে নেন নিজের পরিবারকে। বলেন, ‘আর সবশেষ বলবো যে, যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবারই আবার ফিরে পেতে চাই।’
এর আগে মাশরাফির কাছে জানতে চাওয়া হয় যে, আপনি কবে থেকে এ ব্রেসলেট ব্যবহার করেন। মাশরাফি বলেন, ছোট সময় থেকেই আমি ব্রেসলেটের প্রতি আসক্ত ছিল হাতে ব্যবহার করবো। ছোটবেলায় বাবার ভয়ে ব্রেসলেট পরতাম না। কিন্তু বড় হয়ে যখন দেশের বাইরে খেলতে গেলেন, তখন ভাবলাম এখন তো পরা যায়। বাবা কিছু বলবেন না। রাবারের গুলোও ব্যবহার করেছি আরামদায়ক মনে হয়নি। তার পরে আমার বন্ধুর দ্বারা এটা বানিয়েছি। তারপর এটাই ব্যবহার করতেছি। অপারেশন থিয়েটারে ব্রেসলেট পরে যাওয়া যায় না। তখন ব্রেসলেট খুলেছি এছাড়া সব সময় ব্রেসলেট ব্যবহার করে আসছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



