রাজবাড়ী সদর উপজেলায় একটি আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হরিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালক নিহত হয়েছেন।

রবিবার (১৫ মার্চ) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার কামালদিয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান।
নিহত সজিব হোসেন (২৫) নাটোরের বাসিলা এলাকার শাহাদাত হোসেনের ছেলে।
আরও পড়ুনঃ
ওসি মিজানুর রহমান বলেন, উত্তরাঞ্চল থেকে আলুবোঝাই করে ট্রাকটি ফরিদপুরের যাচ্ছিল। পথে ভোর ৬টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক নিয়ে খাদে পড়ে যান। পরে তাৎক্ষণিক চালককে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


