Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি আলোচনায় থাকা ছাত্রদলের সম্পাদক প্রার্থীদের উদ্দেশ্য অভিন্ন
রাজনীতি

আলোচনায় থাকা ছাত্রদলের সম্পাদক প্রার্থীদের উদ্দেশ্য অভিন্ন

By Saiful IslamAugust 28, 20193 Mins Read

আলোচনায় থাকা ছাত্রদলের সম্পাদক প্রার্থীদের উদ্দেশ্য অভিন্ন

Advertisement

রাজনীতি ডেস্ক : বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল আগামী ১৪ সেপ্টেম্বর। দীর্ঘ সাতাশ বছর পর ২৮ বছরে এসে নির্বাচনের মাধ্যমে নতুন অভিভাবক পাবে ছাত্রদল। এবারের কাউন্সিলকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এর মধ্যে সবচেয়ে কদর বেড়েছে তৃণমূল নেতাদের। ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের ঘোষণার পর থেকেই আগ্রহী প্রার্থীরা যাচ্ছেন তৃণমূল নেতাদের দরজায়। বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা ও মহানগরের শীর্ষ নেতা ও ভোটারদের কাছে ভোট এবং দোয়া চাইছেন প্রার্থীরা। তৃণমূল নেতারাও প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনসহ বিগত দিনে রাজপথে ছিলেন কিনা- এসব বিচার-বিশ্লেষণ করে তারা পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাইছেন।

দল ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনকে পুনর্গঠনের নতুন চ্যালেঞ্জ নিয়েছে বিএনপি। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোন কমিটি আর হচ্ছে না। তবে এখন থেকে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন। ছাত্রদলের কাউন্সিলের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হচ্ছে। এ প্রক্রিয়ায় কমিটি হলে যোগ্য ও ত্যাগীরাই শীর্ষ নেতৃত্বে আসবে এবং দল হবে সিন্ডিকেট ও প্রভাবমুক্ত।

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেয়া ৪৫ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে বাছাই কমিটি। এর মধ্যে সভাপতি পদে ১৫ ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৩০ প্রার্থী।
আলোচনায় থাকা ছাত্রদলের সম্পাদক প্রার্থীদের উদ্দেশ্য অভিন্ন
সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে অংশ নেয়া মোস্তাফিজুর রহমান, বিগত সময়ে যারা রাজনীতি করতে গিয়ে ত্যাগ শিকার করেছেন তাদের মধ্যে রয়েছেন সাইফ মাহমুদ জুয়েল, অপর দিকে এগিয়ে রয়েছেন মো. হাসান (তানজিল হাসান), অন্যদিকে সিনিয়র বিবেচনায় রয়েছেন শাহনেওয়াজ, আন্দোলন করতে গিয়ে গুম হওয়ার কারণে আলেচনায় রয়েছেন শেখ মো. মশিউর রহমান রনি। অপর দিকে বেগম খালেদা জিয়ার একমাত্র লেডি মোটরবাইক গার্ড হিসেবে পরিচিত ডালিয়া রহমানও রয়েছে বেশ আলোচনায়। তাকে নিয়ে শোরগোল পড়ে গেছে রাজনৈতিক পাড়ায়।

মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচিত হলে সংগঠনকে আন্দোলনমুখী করতে ঢেলে সাজাব। আমি নির্বাচিত হলে বাংলাদেশের হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে কার্যত জোড়ালো আন্দোনের গড়ে তুলব এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করব।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, আমি তৃণমূল থেকে ছাত্রদল করে আসছি। বিগত আন্দোলনে আমি অগ্রণী ভূমিকা পালন করেছি। আমি রাজপথে কর্মসূচিতে থাকার করণে গুলিবিদ্ধ হয়েছি, বারবার কারাবরণ করেছি। আমার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমি আশা করি তৃণমূল আমাকে প্রাধান্য দেবে। আগামী দিনে রাজপথে সবাইকে নিয়ে জোড়ালো আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করব।
আলোচনায় থাকা ছাত্রদলের সম্পাদক প্রার্থীদের উদ্দেশ্য অভিন্ন
তানজিল হাসান বলেন, আমি সবসময় আন্দোলনের জন্য রাজপথে ছিলাম। ১/১১, ১৩ এবং ১৪ সালে সবসময় রাজপথে সক্রিয় ছিলাম। এজন্য আমাকে বারবার ছাত্রলীগ এবং পুলিশের হাতে নির্যাতিত হতে হয়েছে। রাজপথে আন্দোলনে থাকার কারণেই বারবার কারাবরণ করতে হয়েছে। আমার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আশা করি কাউন্সিলরা এটা বিবেচনা করবেন। আমি নির্বাচিত হলে সংগঠনকে গতিশীল করার জন্য তৃণমূল থেকে সকল ইউনিটের কার্যক্রম শেষ করে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোড়ালো করব।

শেখ মো. মশিউর রহমান রনি বলেন, আমি সবসময় আন্দোলনে মাঠে ছিলাম। আন্দোলন করতে গিয়ে আমি গুমও হয়েছি। আমি আন্দোলন করতে গিয়ে কখনও জীবনের মায়া করিনি। আমার আত্মবিশ্বাস ভোটাররা আমাকে ভোট দেবেন। আমি নির্বাচিত হলে হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওইদিন ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশ থেকে আগত ৫৮০ জন ভোটার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। ২৯ ও ৩০ আগস্ট আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার ৩১ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রচারণা ৩ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর মধ্য রাত পর্যন্ত চলবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

June 25, 2026
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026

Latest News

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa