
তথ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় প্রয়াত আল্লামা শফীকে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন হিসেবে উল্লেখ করেন এবং চট্টগ্রামের একই উপজেলা রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে আন্তরিক শ্রদ্ধা জানান৷
মন্ত্রী বলেন, মওলানা আল্লামা শফী দীর্ঘ তিন দশকেরও বেশি দেশের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে প্রাচীন ও বৃহত্তম চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক হিসেবে কওমি মাদ্রাসাগুলোর নেতৃত্ব দিয়েছেন। দেশে ইসলামী শিক্ষার বিস্তার ও স্বীকৃতি অর্জনে তার ভূমিকা অনস্বীকার্য।
শুক্রবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা শফী ইন্তেকাল করেন। মৃত্যুকালে আল্লামা শফীর বয়স হয়েছিল ১০৪ বছর। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে ১৯১৬ সালে জন্মগ্রহণকারী শাহ আহমদ শফী মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



