Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আল্লামা শফী ও বাবুনগরীর পাশে চিরনিদ্রায় শায়িত হেফাজতের মহাসচিব
জাতীয় স্লাইডার

আল্লামা শফী ও বাবুনগরীর পাশে চিরনিদ্রায় শায়িত হেফাজতের মহাসচিব

By Sibbir OsmanNovember 30, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: শেষ ইচ্ছা অনুযায়ী আল্লামা শফী ও বাবুনগরীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

মঙ্গলবার ভোরে ‘উম্মুল মাদারিস’ বলে খ্যাত উপমহাদেশের অন্যতম বৃহৎ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বাইতুল আতিক জামে মসজিদসংলগ্ন একটি কবরস্থানে তাকে (মাকবারাতুল জামিয়া) চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

একই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও আরেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহ্ইয়া। তিনি জানান, গত সোমবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এশার নামাজের পর হেফাজতের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতিতে মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর জানাজা সম্পন্ন হয়।

এর পর মহাসচিবের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহাসচিবের আত্মীয়রা সঙ্গে ছিলেন।

ভোর রাত ৪টার দিকে হেফাজত মহাসচিবের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি হাটহাজারী মাদ্রাসায় পৌঁছার বিষয়টি নিশ্চিত করেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস। তিনি জানান, হেফাজত মহাসচিবের একান্ত ইচ্ছা অনুযায়ী হাটহাজারী মাদ্রাসার মাকবারাতুল জামিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী ও আরেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

এর আগে গত সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন মারা যান হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

গত শনিবার থেকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নুরুল ইসলাম জিহাদী।

তার ছেলে মোর্শেদ বিন নূর জানিয়েছিলেন শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাবাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

আল্লামা নুরুল ইসলাম জিহাদী শিক্ষাজীবন সমাপ্তির পর পটিয়া থানাধীন কৈয়গ্রাম মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয়। ওই মাদরাসায় এক বছর শিক্ষকতার পর বাবুনগর মাদরাসায় আহুত হলে সেখানে শিক্ষক হিসেবে নিয়োজিত হন।

এরপর বাবুনগর মাদরাসায় কয়েক বছর অধ্যাপনার পর ঢাকার আশরাফুল উলুম বড় কাটারা মাদরাসায় ১৯৮২ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। এ সময়ে তার বাবার মৃত্যুর পর তিনি নিজ বাড়িতে চলে যান ও পুনরায় বাবুনগর মাদরাসায় যোগদান করেন।

১৯৮৪ সালের ১০ জুলাই তিনি ঢাকা জেলার অন্তর্গত খিলগাঁও-এ আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম প্রতিষ্ঠা করেন। অদ্যাবধি তিনি এই মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্বরত আছেন। পাশাপাশি তিনি দারুল উলুম হাটহাজারীর মজলিসে শূরা এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরা ও আমেলার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

১৯৭৮ সালে ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধের উদ্দেশ্যে তিনি “ইসলামী আন্দোলন পরিষদ” নামে একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠার করেছিলেন। তিনি দীর্ঘ সময় ছিদ্দিক আহমদের সাহচর্যে ছিলেন। কাদিয়ানী বিরোধী আন্দোলন ও খতমে নবুয়ত আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ’র মহাসচিব হন তিনি।

প্রসঙ্গত রাজধানী ঢাকার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম জিহাদী গত বছরের ২৬ ডিসেম্বরে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব নির্বাচিত হয়েছিলেন।

প্রবাসী বাবার ভোট দিতে গিয়ে ধরা পরে কারাগারে ছেলে

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

February 5, 2026
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
Latest News
ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম

সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.