Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা আল হিলালকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ নতুন এক নজির গড়লো রিয়াল মাদ্রিদ
খেলাধুলা

আল হিলালকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ নতুন এক নজির গড়লো রিয়াল মাদ্রিদ

By Sibbir OsmanFeb 12, 2023, 2:01 PM Asia/Dhaka2 Mins Read

আল হিলালকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নতুন এক নজির গড়লো রিয়াল মাদ্রিদ

Advertisement

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলো সৌদি আরবের ক্লাব আল হিলাল। ফাইনালের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট। নতুন ইতিহাস গড়ার স্বপ্ন থাকলেও সেটি আর হয়নি আল হিলালের। সৌদি আরবের ক্লাবটিকে ৫-৩ গোলে হারিয়ে নিজেদের পঞ্চম ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এই ট্রফি দিয়েই ক্লাব ইতিহাসের শততম ট্রফি অর্জন করলো মাদ্রিদ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) মরক্কোর প্রিন্স মৌলে আব্দুল্লেহ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। ভিনিসিয়াস জুনিয়র ও ফ্রেডরিকো ভালভার্দের জোড়া গোল আর করিম বেনজেমার এক গোলে ৫-৩ গোলে শিরোপা জিতে নেয় স্প্যানিশ জায়ান্টরা। আল হিলালের হয়ে জোড়া গোল করেছেন লুসিয়ানো ভিয়েত্তো, আরেকটি গোল এসেছে মুসা মারেগার কাছ থেকে।

ম্যাচের শুরু থেকেই আল হিলালের ওপর একচ্ছত্র আধিপত্য দেখায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের মাত্র ১৩ মিনিটের মাথাতেই মাদ্রিদকে এগিয়ে নেয় ভিনিসিয়াস।
রিয়াল
মিনিট পাঁচেক পরই ব্যবধান বাড়ায় মাদ্রিদ। ভালভার্দের ভলিতে ২-০ গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা।

বিরতি থেকে ফিরেই আক্রমণের মাত্রা বাড়ায় লস ব্লাঙ্কোসরা। ৫৪ মিনিটে আল হিলালের জালে বল জড়িয়ে রিয়ালকে ৩-১ গোলের লিদ এনে দেন বেনজেমা। এই গোলের রেশ কাটতে না কাটতেই পরের ১৫ মিনিটের ভেতরেই আরও দুই গোল। ভিনিসিয়াস আর ভালভার্দে দুজনই পূরণ করেন নিজেদের জোড়া গোল।

শেষ দিকে এসে আল হিলালের ভিয়েত্তো জোড়া গোল করে শুধু হারের ব্যবধানই কমিয়েছেন। ৫-৩ গোলে জিতে নিজেদের পঞ্চম ক্লাব বিশ্বকাপ ঘরে তোলে মাদ্রিদিস্তারা।

পঞ্চম ক্লাব বিশ্বকাপের পাশাপাশি ক্লাবের ইতিহাসে এটি ছিলো ১০০তম শিরোপা। এখন পর্যন্ত ৩৫ বার লা লিগা, ১৯ বার কোপা দেল রে আর ১৪ বার চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছে মাদ্রিদ।

এদিকে পঞ্চমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার মাধ্যমে শিরোপা জয়ের সেঞ্চুরি করেছে রিয়াল মাদ্রিদ। এই ১০০ শিরোপার মধ্যে রয়েছে ৩৫টি লা লিগা, ১৯টি কোপা দেল রে এবং ১৪টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

রাস্তা থেকে গাছ সরাতে নেমে পরলেন মাশরাফি, জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at ZoomBangla iNews. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

May 21, 2026, 7:38 PM Asia/Dhaka
বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

May 21, 2026, 4:46 PM Asia/Dhaka
স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

May 21, 2026, 3:00 PM Asia/Dhaka
Latest News
পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

World Cup

বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই

ব্রাজিল জাতীয় ফুটবল দল

৩০ বছর পর দল ঘোষণায় যে নজির দেখালো ব্রাজিল

সাবেক অধিনায়ক স্মিথ

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্মিথ

নেইমার

নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp