স্পোর্টস ডেস্ক: ভারতের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে বাংলাদেশি ক্রিকেটাররা সেভাবে মূল্যায়ন পান না। কেউ কেউ টুর্নামেন্টটিতে দল পেলেও অধিকাংশ সময় সাইডবেঞ্চেই কাটাতে হয়। এ নিয়ে টাইগার সমর্থকরা অনেক আগে থেকেই অভিযোগ করে আসছেন।

বিভিন্ন সময়ে অনেক ক্রিকেটারও বিষয়টি নিয়ে কথা বলেছেন। এই তো কয়েক দিন আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও আইপিএল নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন।

এবার আইপিএল নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বাংলাদেশ ক্রিকেটের প্রথম গ্লোবাল সুপারস্টার মোহাম্মদ আশরাফুলও। তিনি জানান, সৌরভ গাঙ্গুলী তাকে আইপিএলে দলে নেওয়ার কথা দিয়েও সেটি রাখেননি।

আইপিএলের যাত্রা শুরু হয় ২০০৮ সালে। আর সেই আসরের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড নিজের করে নিয়েছিলেন আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে এই রেকর্ড করেছিলেন তিনি।

Advertisement

বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করায় টাইগার এই তারকা ব্যাটারকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দল পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছিলেন গাঙ্গুলী। তবে পরবর্তীতে আর টাইগার এই ক্রিকেটারকে দলে নেননি সৌরভ।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন আশরাফুল। বাংলাদেশের আশরাফুলকে না নিয়ে সে সময় জিম্বাবুয়ের এক ক্রিকেটারকে দলে নিয়েছিল কেকেআর।

তিনি জানান, ‘আইপিএল যখন শুরু হয়েছিল ২০০৭ সালে, তখন আমি দ্রুততম ফিফটি করেছিলাম বিশ্ব ক্রিকেটে। আমি আশা করেছিলাম আইপিএল হচ্ছে যেহেতু আমি বাংলাদেশ থেকে সুযোগ পাব।’

কলকাতার অধিনায়ক সৌরভের প্রসঙ্গ টেনে আশরাফুল বলেন, ‘সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা হয়েছিল আমার। দাদা বলছিল হ্যাঁ তোকে তো ৪-৫টা দল নেবে যারা বেশি দাম দিয়ে নেবে। আমি বললাম বেশি দাম দরকার নেই আপনি কিন্তু কলটা কইরেন। তিনি বললেন ‘হ্যাঁ হ্যাঁ’। পরে দেখা গেল দাদা আমাকে কল না করে তাতেন্দা তাইবুকে কল করেছিল। এই জিনিসটাই হয় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে। তারপর তো দ্বিতীয় বার আমি আর মাশরাফি সুযোগ পেয়েছিলাম। প্রথমবার রাজ ভাই সুযোগ পেয়েছিলেন।’

নামি-দামি ফুটবলারদের ইংরেজি শেখান এই সুন্দরী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.