Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news আশ্রয়কেন্দ্রে জন্ম নিল ফুটফুটে শিশু, নাম রাখা হলো বন্যা
Bangladesh breaking news চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

আশ্রয়কেন্দ্রে জন্ম নিল ফুটফুটে শিশু, নাম রাখা হলো বন্যা

By Tarek HasanAugust 27, 2024Updated:August 27, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় নোয়াখালীর সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের একটি আশ্রয়কেন্দ্রে থাকা সামসুন নাহার নামের এক প্রসূতির কোলজুড়ে ফুটফুটে নবজাতক এসেছে। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তার নাম রাখা হয় বন্যা। সোমবার (২৬ আগস্ট) রাতে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নবজাতকের জন্ম হয়।

নোয়াখালীর সদর

Advertisement

প্রসূতি সামসুন নাহার নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামের মো. হেলালের স্ত্রী।

জানা যায়, বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় সামসুন নাহারকে নিয়ে আশ্রয়কেন্দ্রে ওঠেন তার স্বামী হেলাল। সোমবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে প্রসব বেদনা উঠলে আশ্রয়কেন্দ্র থাকা শরীফা খাতুনের সহযোগিতায় সাড়ে ৯টার দিকে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। এসময় আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা খুশিতে কান্না করে দেন। তাৎক্ষণিক সবাই নবজাতকের নাম রাখেন বন্যা।

নবজাতকের বাবা হেলাল বলেন, আমার কাছে হাসপাতালে নেওয়ার মতো টাকা নাই। বুক সমান পানিতে হাসপাতালে নেওয়া যেতো না। আল্লাহর কি কুদরত সেখানে শরীফা খাতুন নামের এক নার্স ছিল। তাই নরমাল ডেলিভারিতে আমার রাজকন্যা এসেছে। তার নাম বন্যা রাখা হয়েছে। আমি তাতে খুশি আছি। আমার সন্তানের জন্য দোয়া চাই।

স্থানীয় বাসিন্দা সজীব খান ও টিটু রাজ বলেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩০০ মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা সামাজিকভাবে সবার দেখভাল করছি। সবাইকে সাধ্য অনুযায়ী দুমুঠো ভাতের ব্যবস্থা করি। আমাদের কাছে সবাই মিলে একটা পরিবার। আমাদের পরিবারে নতুন সদস্য হলো বন্যা। তাকে পেয়ে আমরা আনন্দিত। তার দিকে সব সময় আমাদের আলাদা নজর থাকবে।

সাবেক ডিবি প্রধান হারুন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নোয়াখালীর সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনূর জাহান নীলা বলেন, এই দুর্যোগকালীন পরিস্থিতিতে সমাজের মানুষজন এগিয়ে এসে সুন্দর হৃদয়ের পরিচয় দিয়ে যাচ্ছেন। এমন দুর্যোগ একদিন কেটে যাবে ঠিকই কিন্তু আমাদের মনের মধ্যে সময়টুকু গেথে থাকবে। আমি স্থানীয় যুবসমাজকে ধন্যবাদ জানাই তারা আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের পাশে আছে। তাদের সহযোগিতায় প্রসূতি মায়ের কোলজুড়ে ফুটফুটে একটা বাবু এসেছে। নবজাতক ও প্রসূতি ভালো থাকুক এই দোয়া করি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026

Latest News

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন : স্বাস্থ্যমন্ত্রী

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

আযম খান

প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি : আযম খান

Current

বিল বাড়লেও কেন কমছে না লোডশেডিং, ব্যাখ্যা পিডিবির

পুলিশের শীর্ষ কর্মকর্তা

পুলিশের শীর্ষ ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

Honey

হানিট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল: চক্রের ৫ সদস্য গ্রেফতার

আলভীর জামিন

অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

ইউপি-পৌরসভা

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি-পৌরসভা

ভারী বৃষ্টি

কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa