Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আশ্রয় কেন্দ্রে নেয়া হচ্ছে উপকূল এলাকার বাসিন্দাদের
খুলনা চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

আশ্রয় কেন্দ্রে নেয়া হচ্ছে উপকূল এলাকার বাসিন্দাদের

By Hasan Majorমে 19, 2020Updated:মে 19, 20202 Mins Read
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সুপার ঘূর্ণিঝড় ‘আম্ফান’ নিয়ে কাজ শুরু হয়ে গেছে স্থানীয় প্রশাসনগুলোতে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া শুরু হয়েছে ইতোমধ্যে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল গণমাধ্যমকে জানান, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার ১৯টি জেলার প্রশাসনকে জনগণের জীবন বাঁচাতে সার্বিক প্রস্তুতি নিতে বলা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে ১৩ হাজার ৭৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। উপকূলের দিকে অগ্রসর হওয়া আম্ফানের কারণে সেখানে কমপক্ষে ১৮ থেকে ২০ লাখ লোককে বেরিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে।

কামাল জানান, প্রচুর পরিমাণে চাল ও নগদ অর্থসহ শিশুরখাদ্য, শুকনো খাবার এবং গবাদি পশুদের খাদ্য উপকূলীয় অঞ্চলে জেলা প্রশাসনের বরাবর পাঠানো হচ্ছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল গণমাধ্যমকে জানান, সাতক্ষীরায় দুটি এলাকা আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। একটি শ্যামনগরের পদ্মপুকুর অন্যটি সুন্দরবনের মধ্যে গোলাখালী। এসব জায়গা থেকে কাল রাত থেকেই শুরু হয়েছে মানুষ সরিয়ে নেয়া।

এখন পর্যন্ত ১৫০০ বৃদ্ধ, নারী ও শিশুদের সরিয়ে নেয়া হয়েছে শেল্টারে।

সাতক্ষীরার জেলা প্রশাসক নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত ১২৭২টি শেল্টার আছে।এসব জায়গায় মেডিকেল কর্মী নিয়োগ দেয়া হয়েছে, তারা তাপমাত্রা নিচ্ছেন এবং করোনাভাইরাস নিয়ে আলাদা ব্যবস্থা নিচ্ছেন।

জেলা প্রশাসক বলেন, “যাদের করোনার উপসর্গ আছে তাদের আলাদা একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিবারগুলোকে এক রাখা হয়েছে যাতে সামাজিক যে দূরত্বের কথা বলা হচ্ছে সেটি নিশ্চিত করা যায়।”

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। উপকূলীয় এলাকার গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেয়া হচ্ছে। এখন পর্যন্ত দেড় হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজে সহায়তার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী দল প্রস্তুত রয়েছে। সিভিল প্রশাসনকে তারা সহযোগিতা করবে।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবকরা একযোগে কাজ করছেন। আশ্রয় কেন্দ্রে যারা উঠছেন তাদের মাঝে শুকনা ও রান্না করা খাবার বিতরণ করছি। দূর্যোগ মোকাবেলার জন্য উপজেলায় ৫০ মেট্রিক টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa