
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।
তিনি জানান, আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, গতকাল বুধবার রাতে ঢাকা ও ময়মনসিংহ ছাড়া সর্বত্রই বৃষ্টি হয়েছে। আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। তখন থেকেই তাপমাত্রা নামতে শুরু করবে। ৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে।
শামসুদ্দিন আহমেদ জানান, জানুয়ারিতে দুটি শৈত্যপ্রবাহ হবে। ৩, ৪, ৫ জানুয়ারি বৃষ্টি হবে। এর পরেই শীত নামবে। ১০ তারিখ পর্যন্ত মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ থাকবে। এর মানে হচ্ছে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আর ৬ এর নিচে নামলে তীব্র। জানুয়ারির শেষে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে শুধু শৈত্য প্রবাহ হিসেবে বিবেচনা করা হয় বলেও তিনি জানান।
এই কর্মকর্তা আরও জানান, মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের আওতায় পড়বে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, সুনামগঞ্জ, রাঙামাটির বাঘাইছড়ি এলাকা। দেশের দক্ষিণাঞ্চলে মধ্যম ধরনের শীত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



