Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতে যাওয়ার বিষয়ে যে শর্ত দিল পাকিস্তান
খেলাধুলা

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতে যাওয়ার বিষয়ে যে শর্ত দিল পাকিস্তান

By Sibbir OsmanApril 12, 20233 Mins Read

স্পোর্টস ডেস্ক: আগামী এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বিপাকে পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এশিয়া কাপের ১৬তম আসর পাকিস্তানে ও ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর অনুষ্ঠিত হবে ভারতে।

এদিকে ভারত চায় না পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে। তাদের চাওয়া নিরপেক্ষ ভেন্যুতে হোক এশিয়া কাপ। কিন্তু নাছোড়বান্দা পাকিস্তান, তারা চায় ভারত এসে খেলুক পাকিস্তানে। আর এখানেই শুরু হয়েছে বিপত্তির।

শেষ পর্যন্ত এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে দল পাঠাবে কিনা, অন্যদিকে একদিনের বিশ্বকাপের ম্যাচ খেলতে পাকিস্তান দল ভারতে আসবে কিনা এই প্রশ্নের উত্তর এখনো কোনো সমাধান আসেনি।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এশিয়া কাপের জন্য পাকিস্তানে পাঠানো হবে না রোহিত শর্মাদের। তার পর থেকেই বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ নিয়েও শুরু হয়েছে জল্পনা। আইসিসি সূত্রের খবর, ভারতে দল পাঠাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তি না থাকলেও শহর নিয়ে কিছুটা পছন্দ-অপছন্দ রয়েছে তাদের। এমনই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

ভারতের ১২ শহরে হবে একদিনের বিশ্বকাপের সব ম্যাচ। সব শহরে নাকি দল পাঠাতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। লিগ পর্বের ম্যাচগুলোর জন্য পিসিবিকর্তারা আইসিসির কাছে তাদের পছন্দের কথা জানিয়েছেন। এশিয়া কাপ আয়োজন এবং একদিনের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আইসিসি কর্তাদের সঙ্গে কিছু দিন ধরে আলোচনা চালাচ্ছেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি।

আইসিসির এক কর্মকর্তা বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারত সরকার পছন্দ করার সুযোগ দেবে কিনা জানা নেই। সুযোগ থাকলে ভারতের দুটি শহরে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলো খেলতে চায় পাকিস্তান। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে কলকাতা ও চেন্নাইয়ে খেলতে তারা সব থেকে স্বাচ্ছন্দ বলে জানিয়েছে।
বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

Advertisement

কারণ হিসাবে পিসিবিকর্তাদের দাবি, এই দুই শহরের আতিথেয়তায় সব থেকে খুশি পাকিস্তানের ক্রিকেটাররা। নকআউট পর্বের ম্যাচের কেন্দ্র নিয়ে অবশ্য পাকিস্তানের ক্রিকেটকর্তারা কোনো পছন্দের কথা জানাননি বলে জানিয়েছেন আইসিসির ওই কর্মকর্তা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি দলকে খেলতে হবে ৯টি করে ম্যাচ। পাকিস্তানকে তাদের পছন্দমতো জায়গায় ম্যাচ দিতে গেলে কলকাতা এবং চেন্নাইতে ৯টি ম্যাচ ভাগাভাগি করে দিতে হবে। তেমন হলে অন্য রাজ্যের ক্রিকেট সংস্থাগুলো আপত্তি তুলতে পারে। ম্যাচ বণ্টনের ক্ষেত্রেও সমস্যা হতে পারে।

আইসিসি চায় ভারত-পাকিস্তান ম্যাচ হোক আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এক লাখ ৩২ হাজার দর্শক আসনের স্টেডিয়ামে এই ম্যাচ হলে বাণিজ্যিকভাবে সব থেকে লাভবান হবে তারা। যদিও বিশ্বকাপ ফাইনালের কেন্দ্র হিসেবে আহমেদাবাদ আগেই চিহ্নিত হয়ে যাওয়ায় সেখানেই ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে কিছুটা সংশয় রয়েছে।

কিছু দিন আগে আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খান জানিয়েছিলেন, বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশের মাটিতে খেলতে চায় পাকিস্তান। তার সেই দাবি খারিজ করে দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান। শেঠি জানিয়েছিলেন, এমন কোনো অনুরোধ তারা করেননি আইসিসিকে। এশিয়া কাপ খেলতে ভারতের পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত এবং তার পরিপ্রেক্ষিতে বিশ্বকাপ নিয়ে পিসিবির অবস্থান প্রসঙ্গেই আলোচনা হয়েছে। তারা কোনো পছন্দের কথা জানাননি।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, পাকিস্তানের সমর্থকরা চায় না মেন ইন গ্রিনরা ভারতে বিশ্বকাপ খেলুক, যদি ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলে প্রতিদান না দেয়।

শেঠি বলেন, আমি জানি ভারত পাকিস্তানে না এলে মানুষ চাইবে না আমরা ভারতে যাই। মানুষ চায় আমরা আমাদের মাটিতে দাঁড়াই এবং নির্দেশ না দেওয়া।

সূত্র: হিন্দুস্তান টাইমস, ক্রিকেটপাকিস্তান

এক নজর দেখতে ১০ ঘণ্টা মেসির বাসার সামনে অপেক্ষার পর যা ঘটল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

June 29, 2026
রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

June 29, 2026
ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

June 29, 2026

Latest News

সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস

দাদির আবেগময় বার্তায় চোখ ভিজল ভিনিসিয়ুসের

ব্রাজিল-জাপান

ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, জানাল এআই

সেরা তারকা কুবো

ব্রাজিলের বিপক্ষে সেরা তারকা কুবোকে পাচ্ছে না জাপান

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

অস্ট্রিয়া

সমঝোতা করে ইরানকে বাদ দেয়ার অভিযোগ অস্বীকার অস্ট্রিয়া কোচের

লুকাস

ভেনিজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো

ইংল্যান্ড

পানামাকে হারিয়ে গ্রুপসেরা, তবু ইংল্যান্ডকে ভাবাচ্ছে রক্ষণভাগের দুর্বলতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa