Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আসন্ন ঢাকা সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন যারা
জাতীয়

আসন্ন ঢাকা সিটি নির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন যারা

By Sibbir OsmanDecember 25, 2019Updated:December 25, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস। এছাড়া আরেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমও মনোনয়নপত্র কিনেছেন। এছাড়া নাজমুল হক ও এম এ রশীদ দক্ষিণ সিটির হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আর ঢাকা উত্তর সিটিতে দলীয় মনোনয়নপত্র কিনেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম। এছাড়া ইয়াজ আল ফকির, নাজমুল হক, শহীদুল্লাহ ওসমানীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন নেতাকর্মীরা।

বেলা তিনটার দিকে মেয়র আতিকুলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সাইফুদ্দিন ইমন এবং ছোট ভাই আবু মাহমুদ খান মনোনয়নপত্রের ফরম সংগ্রহ করেন। আর বেলা সোয়া তিনটার দিকে শেখ ফজলে নূর তাপসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল।

আগামী শুক্রবার পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে।

গত রবিবার (২২ ডিসেম্বর) ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

সিইসি কেএম নূরুল হুদা জানান, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোননে চমক থাকবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, যারা আছেন, তাদেরকেই রাখা হবে; প্রার্থী বাছাইয়ে সেটাকে মাথায় রাখা হয় না। বরং তারা দায়িত্ব পালনের সময় জনগণের কতটা আস্থা অর্জন করতে পেরেছেন, সেটাই বিবেচনায় রাখা হবে।

এদিকে নানক বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। গ্রহণযোগ্য কাউকেই মনোনয়ন দেয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সব স্থানীয় নির্বাচন বর্জন করলেও আন্দোলনের অংশ হিসেবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছে বিএনপি। এদিকে নির্বাচনের আমেজ শুরু না হলেও তফসিল পরবর্তী কার্যক্রম শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের মাঠ প্রভাবমুক্ত রাখতে আর নির্বাচনী আচরণ বিধি কঠোরভাবে প্রয়োগ করতে দুই একদিনের মধ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন দুই সিটির রিটার্নিং অফিসাররা।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন হয়। ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক আর দক্ষিণে সাঈদ খোকন নির্বাচিত হন। ২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়র পদটি শূন্য হয়। এরপর চলতি ২৮ ফেব্রুয়ারি উত্তর সিটির উপ-নির্বাচনে মেয়র হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৪টি সাধারণ এবং ১৮টি সংরক্ষিত ওয়ার্ড। যেখানে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৬১১ জন। আর ৭৫টি সাধারণ এবং ২৫টি সংরক্ষিত ওয়ার্ডের দক্ষিণ সিটিতে ভোটার ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

February 6, 2026
Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

February 6, 2026
হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

February 6, 2026
Latest News
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

Cold

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

হাদি হত্যার বিচার

হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এমপি প্রার্থী মহিউদ্দিন রনি

আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.