নিয়ত এএসআই মো. আমির হোসেন। ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর উপজেলায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমির হোসেনের মৃত্যু হয়েছে।  এসময় তার সাথে থাকা আরেকজন এএসআই মনির শংকর চাকমা গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাছিহাতা ইউনিয়নের চানপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আমির হোসেন ময়মনসিংহের কোতোয়ালী থানার মুনতাজ আলি মিয়ার ছেলে। তিনি জেলা সদর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মূসা মিয়ার ছেলে মামুনকে ধরতে অভিযান চালান এএসআই মো. আমির হোসেন ও এএসআই মনির শংকর চাকমা। আসামিকে তার নিজের বাড়িতে ধরতে যান তারা। এসময় আসামিরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে এএসআই আমির হোসেন মারা যান। এএসআই মনির শংকরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনিসুর রহমান জানান, পরোয়ানাভুক্ত আসামি ধরতে যায় পুলিশ। এসময় তাদের ওপর আসামিরা হামলা চালায়। এতে এএসআই আমির হোসেন মারা যান ও মুনির শংকর আহত হন। আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.