Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় আসিফ নজরুলকে হেনস্তা: ব্যাখ্যা দিলো জেনেভার স্থায়ী মিশন
জাতীয়

আসিফ নজরুলকে হেনস্তা: ব্যাখ্যা দিলো জেনেভার স্থায়ী মিশন

By Bhuiyan Md TomalNovember 12, 20243 Mins Read

আসিফ নজরুলকে হেনস্তা: ব্যাখ্যা দিলো জেনেভার স্থায়ী মিশনজুমবাংলা ডেস্ক :  অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার ঘটনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশনের কাছে ব্যাখ্যা চেয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে সে বিষয়ে জবাবও দিয়েছে তারা। এ বিষয়ে আরও বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, মূলত এ ধরনের ঘটনা বিব্রতকর। রাষ্ট্রীয় সফরে থাকা একজন উপদেষ্টাকে দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হয়ে থাকে। এক্ষেত্রে এমন পরিস্থিতির বিষয়েও তাদের সচেতন থাকা উচিত। একই সঙ্গে হেনস্তাকারীদের কাছে উপদেষ্টার উপস্থিতর তথ্য আগে দেওয়া ছিল বলেও দূতাবাসের বিরুদ্ধ অভিযোগ উঠেছে। সবকিছু বিবেচনা করে জেনেভার মিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, তারা জবাবও দিয়েছে। তাদের জবাব পর্যালোচনা করছে মন্ত্রণালয়। তবে সেখানকার রাষ্ট্রদূতকে ফেরত আনা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

ওই কর্মকর্তা বলেন, দূতাবাসের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ যেহেতু উঠেছে, সেটি গুরুত্ব দিয়েই দেখতে হবে। ভিডিওতে উপদেষ্টাকে সহায়তা করার জন্য দূতাবাসের কর্মকর্তাকে দেখা গেলেও তার কোন শক্ত ভূমিকা নজরে আসেনি। সুতরাং তারা দায় এড়াতে পারেন না। তারপরও সবকিছুর একটা প্রক্রিয়া আছ, মন্ত্রণালয় সেটিই ফলো করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উপদেষ্টা ড. আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গত ৭ নভেম্বর জেনেভা বিমানবন্দরে গাড়ি থেকে নামেন। এসময় হঠাৎ একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। তাকে এবং সরকারকে নিয়ে নানান মন্তব্য করতে থাকেন। এসময় উপদেষ্টাকে নানানভাবে হেনস্তা করেন তারা। তখন তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেন।

Advertisement

নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুলের ঘটনায় জেনেভার বাংলাদেশ মিশনের কোনো গাফিলতি, নিরাপত্তা কিংবা প্রটোকলের ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে হবে। এক ফেসবুক পোস্টে আনসারী বলেন, ‘আসিফ নজরুল ভাইয়ের ওপর হামলে পড়া এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের পরিণতি মাফিয়া দলের এই জঙ্গি উত্তরাধিকারদের ভোগ করতেই হবে। খতিয়ে দেখতে হবে জেনেভার বাংলাদেশ মিশনের যে কোনো গাফিলতি, উপদেষ্টার যথাযথ নিরাপত্তা কিংবা প্রটোকলের ঘাটতি।’

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব মো. শামছুদ্দীন মাসুম জাগো নিউজকে বলেন, ‘আইন উপদেষ্টা মিশনের গাড়িতেই বিমানবন্দরে যান। সেখানে তার সঙ্গে একজন কর্মকর্তাও ছিলেন। ভিডিওতে তাকেও দেখা গেছে। প্রোটোকল নিয়েই তিনি সেখানে গেছেন। তবে আগে থেকে তার বিমানবন্দরে উপস্থিতির তথ্য দেওয়া ছিল কি না সেটা আমরা জানি না।’

এ বিষয়ে জানতে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠালেও উত্তর দেননি।

শেখ হাসিনার সরকারের সময়ে গত ২৬ জুন তারেক মো. আরিফুল ইসলামকে জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মোহাম্মদ সুফিউর রহমানের স্থলাভিষিক্ত হন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa