ড. ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। গতকাল (শুক্রবার) মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আসিফ মাহমুদের

Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে ক্রীড়াঙ্গনের অনেকেই। সেই তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনও।

এই পেস বোলিং অলরাউন্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অভিনন্দন আসিফ মাহমুদ ভাই। আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলা ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে, সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে, যারা সত্যি কারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবেসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন।’

‘দুর্নীতমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা | ডক্টর ইউনুস স্যার একটা কথা বলেছিল, গত পরশুদিন সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো।’-যোগ করেন তিনি।

আসিফকে অভিনন্দন জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের বড় দুটি ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়ে বিসিবি বলছে, ‘বিসিবি বিশ্বাস করে যে, ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনাব ভূঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশন দেবে।’

মানসিক বিপর্যয় কাটাতে ২ মাসের ছুটি চাইলেন টাইগার অলরাউন্ডার

বাফুফে এক বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের সাফল্য কামনার কথা জানায়। সেই সঙ্গে ফেডারেশনের পক্ষ থেকে তাকে শুভকামনা জানানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.