
সোমবার সকালে রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।
পরিদর্শনকালে তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশি¬ষ্টদের নির্দেশনা প্রদান করেন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম, ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



