Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আ. লীগের আনন্দ মিছিলে টানাটানিতে ছিঁড়ল ব্যানার
বিভাগীয় সংবাদ

আ. লীগের আনন্দ মিছিলে টানাটানিতে ছিঁড়ল ব্যানার

By Sibbir OsmanDecember 30, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : সিলেটে আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় দিবসে’র আনন্দ মিছিলে সামনে দাঁড়ানো নিয়ে ধাক্কাধাক্কি এবং টানাটানি করে ব্যানার ছিঁড়ে ফেললেন নেতারা। সোমবার বিকেল ৩টায় নগরীর জেলা পরিষদ থেকে মিছিলের শুরুতে এ ঘটনা ঘটে। এ সময় ব্যানারটি ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলে তা নিয়েই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আনন্দ মিছিল করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগরের সম্মেলনের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচিতে নেতৃত্ব দিলেন নতুন নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনন্দ মিছিলের শুরুতে কেন্দ্রীয় তিন নেতা, জেলা-মহানগরের শীর্ষ নেতাদের পাশাপাশি মধ্যম সারির কয়েকজন নেতা সামনের সারিতে দাঁড়ানোর চেষ্টা করেন। এ সময় পেছন থেকে কয়েকজন ধাক্কাধাক্কি করে সামনে আসার চেষ্টা করেন। পাশাপাশি ব্যানারের দুইপাশ ধরে আরও কয়েকজন টানাটানি করলে তা মাঝ বরাবর ছিঁড়ে যায়। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হলে শীর্ষ নেতাদের তৎপরতায় তা প্রশমিত হয়। এরপর কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতাদের নেতৃত্বে ছেঁড়া ব্যানার নিয়েই আনন্দ মিছিল শুরু হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- দলের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলার সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছরপূর্তি উপলক্ষে ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করছে আওয়ামী লীগ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

February 6, 2026
নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

February 6, 2026
আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

February 6, 2026
Latest News
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.